সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা

  • 3:12 am - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
স্কোয়াডে নেই হাসারাঙ্গা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ আগস্ট-জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা অলরাউন্ডারকে আগেই বাংলাদেশ সিরিজের ওয়ানডে থেকে ছিটকে যেতে হয়েছিল, এবার দুই ম্যাচের জিম্বাবুয়ে সিরিজেও তাকে পাচ্ছে না লঙ্কানরা।

চরিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন টপ-অর্ডারের ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো। সর্বশেষ ২০২৪ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা ২২ বছর বয়সী পাভান রথনায়েকে।

বাংলাদেশ সিরিজে খেলা অবিষ্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গাকে এবার রাখা হয়নি দলে। তবে পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও নিশান মাদুশকা থাকছেন ব্যাটিং লাইনআপে।

বোলিং আক্রমণে গতি ও স্পিনের ভারসাম্য রেখেছে শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও আসিথা ফার্নান্দো নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। স্পিন বিভাগে আছেন মাহিশ থিকশানা, দুর্নিথ ওয়েল্লালাগে ও জেফ্রি ভান্ডারসে।

হারারেতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ আগস্ট। এর পর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

শ্রীলঙ্কা ওয়ানডে দল:

চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দুর্নিথ ওয়েল্লালাগে, মিলান রথনায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au