সর্বশেষ

বসুন্ধরা কিংসে যোগ দিবেন আর্জেন্টাইন কোচ

  • 4:53 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ আগস্ট-ঘরোয়া মৌসুমের শুরুতেই বসুন্ধরা কিংসের ডাগ আউটে দেখা যাবে নতুন কোচকে। ক্লাব সূত্রে জানা গেছে, এরই মধ্যে এক আর্জেন্টাইন কোচকে চূড়ান্তও করে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী মাসের প্রথম সপ্তাহেই তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। মৌসুম শুরুর টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে এই আর্জেন্টাইন কোচের নতুন অভিযান।

এবারই প্রথম লাতিন কোনো কোচের অধীনে খেলবে বসুন্ধরা কিংস। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন স্পেনের অস্কার ব্রুজোন এবং গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা।
কিংসে অবশ্য তিন আর্জেন্টাইন ফুটবলার এর আগে খেলে গেছেন। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা হের্নান বারকোস খেলেছেন ২০২০ সালে।

এর আগের বছর মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে এবং সর্বশেষ গত মৌসুমে খেলেছেন ফরোয়ার্ড হুয়ান লেসকানো।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au