বাংলাদেশ

কুমিল্লায় লরি উল্টে প্রাইভেটকারে, একই পরিবারের ৪ জন নিহত

  • 8:33 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় লরি উল্টে প্রাইভেটকারের ওপর পড়ায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, নিহতরা হলেন মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি শহর থেকে লাকসাম সড়কে প্রবেশের জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে এড়িয়ে যেতে গিয়ে ঢাকাগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং প্রাইভেটকারের ওপর পড়ে। একই সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশাও ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং সিএনজির তিন যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ দুপুর ২টার দিকে প্রাইভেটকার থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

চোরবাগান মণ্ডপে থ্রিডি স্ক্যান ফরেনসিক দলের, নকশা ও প্রবেশপথ খতিয়ে দেখছে সিট

কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল থ্রিডি স্ক্যান করেছে ফরেনসিক দল। মণ্ডপের নকশা, প্রবেশ ও বের হওয়ার পথের প্রস্থ এবং দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা…

রাহুল আনন্দের গানে মুখর হবে সিডনির বিজয়া সম্মিলন ২০২৬

ওটিএন বাংলা ডেস্ক: বিজয়ার শুভেচ্ছা, বাংলা গান ও সম্প্রীতির আবহে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়া সম্মিলন ২০২৬’। শনিবার, ১৪ নভেম্বর ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত…

সৌদিতে ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছেন বাংলাদেশিও

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৯ জনই বিদেশি নাগরিক। এই তালিকায় বাংলাদেশের নাগরিকও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au