বাংলাদেশ

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বাংলাদেশ সরকারের হুঁশিয়ারি

  • 6:14 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
বাংলাদেশ সরকারের লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শেখ হাসিনার বক্তব্য প্রচার বাংলাদেশে আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সরকারের বিবৃতি প্রকাশ করেন। এতে বলা হয়, দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন ভঙ্গের শামিল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘৃণা ছড়ানো বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

সরকার অভিযোগ করেছে, কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করেছে যেখানে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। সেই দায়ে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রমও দেশের আইনে নিষিদ্ধ।

সরকার মনে করছে, শেখ হাসিনার বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। তাই সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au