লিড নিউজ

ট্রাম্পের ভুল সমীকরণ, চীনের ফাঁদে যুক্তরাষ্ট্র

  • 3:56 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু করে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ এপ্রিল তিনি এই যুদ্ধের সূচনা করেছিলেন। ভেবেছিলেন এতে বাণিজ্যে ভারসাম্য আসবে। কিন্তু বাস্তবে ওয়াশিংটনের সেই নীতি রাজনৈতিকভাবে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্লোবাল সাউথকে টার্গেট করতে গিয়ে যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে বিশ্বমঞ্চে। বিপরীতে চীনই এখন সেই গ্লোবাল সাউথের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে।

গ্লোবাল সাউথের দুই গুরুত্বপূর্ণ দেশ ভারত ও ব্রাজিল ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বলা যায়, তারা পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে এবং বেইজিংয়ের কাছে আরও ঘনিষ্ঠ হচ্ছে। এই তিন দেশই আবার ব্রিকসের সদস্য, যেখানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, বিশ্বের আরও অনেক দেশ এখন মরিয়া হয়ে উঠেছে এই অ-পশ্চিমা জোটে যোগ দেওয়ার জন্য।

ট্রাম্প এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন। তারপর থেকেই মিত্রদের বিশেষ করে ভারতের সঙ্গে কঠোর আচরণ শুরু করেন। সম্প্রতি তিনি ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপ করেছেন, যার উদ্দেশ্য ছিল দেশটিকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখা। কিন্তু ফল হয়েছে উল্টো। রাশিয়ার পাশাপাশি ভারত চীনের দিকেও ঝুঁকেছে।

এই প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। এ মাসেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও মোদির দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াং ই এই সম্পর্ক উষ্ণ হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শু ফেইহং বলেছেন, ওয়াশিংটনের শুল্কনীতি বেইজিং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তিনি নয়াদিল্লি-বেইজিং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসঙ্গও তুলে ধরেন। তার মতে, অন্যায় নীতির বিরুদ্ধে চুপ থাকলে কেবল শক্তিশালীরা আরও প্রভাবশালী হয়। তবে ভারতের জন্য সবচেয়ে বড় অস্বস্তি হলো—চীনও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে, অথচ ট্রাম্প সেখানে কোনো বাধা দিচ্ছেন না।

এই পরিস্থিতিতে মোদি তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মস্কো পাঠিয়েছেন। তিনি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা একমত হন যে, ট্রাম্পকে আর ছাড় দেওয়া হবে না। যদিও সম্প্রতি আলাস্কায় পুতিনকে যেভাবে সংবর্ধনা জানিয়েছেন ট্রাম্প, আবার চীনের প্রতি যে নরম নীতি নিয়েছেন, তাতে পুরো গ্লোবাল সাউথ হতভম্ব হয়ে পড়েছে।

রয়টার্স

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au