সর্বশেষ

ভিক্টোরিয়ায় দুই পুলিশ হত্যা: অভিযুক্তকে ধরতে দিন-রাত অভিযান চালাচ্ছে পুলিশ

  • 8:38 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
অভিযুক্ত বন্দুকধারী ডেজি ফ্রিম্যানকে ধরতে টানা অষ্টম দিন অভিযান চালাচ্ছে পুলিশ। ছবিঃ নাইন নিউজ
মেলবোর্ন, ২৯ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পাহাড়ি শহর পোরেপুনকায় পুলিশের ওপর হামলার অভিযুক্ত বন্দুকধারী ডেজি ফ্রিম্যানকে ধরতে টানা চতুর্থ দিন অভিযান চালাচ্ছে পুলিশ।
গতকাল রাত সাড়ে আটটার দিকে মেলবোর্ন থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই শহরে অন্তত ১২টি পুলিশ গাড়ি এসে পৌঁছায়। একই সময়ে স্থানীয়দের সতর্ক করতে জরুরি বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, একজন সশস্ত্র আসামির খোঁজ চলছে, তাই বাসিন্দারা যেন তাদের চলাচল সীমিত রাখেন।
পুলিশ একটি বাড়ি ঘিরে ফেলে এবং লাউডস্পিকারে ভেতরের লোকজনকে খালি হাতে বের হয়ে আসতে বলে। প্রায় ১০ জন বাইরে আসে। তাদের তল্লাশি করা হয়। একজন নারী ও একটি শিশুকে আলাদাভাবে নিয়ে যাওয়া হলেও, ওই বাড়ির কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। পুলিশ জানায়, তদন্ত এখনো চলছে।

ওয়াঙ্গারাট্টা পুলিশ স্টেশন থেকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্যে ব্যারেট সরাসরি ফ্রিম্যানকে আত্মসমর্পণের আহ্বান জানান। ছবিঃ নাইন নিউজ

এদিকে একই রাতে ওয়াঙ্গারাট্টা শহরে নিহত পুলিশ কর্মকর্তা নীল থম্পসনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। ৫৯ বছর বয়সী এই সিনিয়র কনস্টেবল দুই সপ্তাহ পর অবসরে যাওয়ার কথা ছিল। অভিযুক্ত ফ্রিম্যান গত মঙ্গলবার সকালে পোরেপুনকায় এক বাড়িতে গুলি চালিয়ে থম্পসন ও কনস্টেবল ভাদিম দে ওয়ার্থকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ফ্রিম্যান নিজেকে “সার্বভৌম নাগরিক” দাবি করে, যারা সাধারণ সমাজ থেকে নিজেদের আলাদা রাখে এবং করসহ সামাজিক দায়বদ্ধতা মানতে অস্বীকৃতি জানায়। তার কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল, তবে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো এখনো উদ্ধার করা যায়নি।
শত শত পুলিশ ও বিশেষায়িত বাহিনী ছোট্ট এ শহরে মোতায়েন করা হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ফ্রিম্যানকে ধরতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সে এখনো পোরেপুনকা এলাকায় লুকিয়ে আছে।

অভিযুক্ত বন্দুকধারী এখনো পলাতক থাকায় প্রায় এক হাজার মানুষের ছোট্ট এই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবিঃ নাইন নিউজ

অঞ্চলটির দুর্গম ভূপ্রকৃতির কারণে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন আঞ্চলিক অপারেশনের ডেপুটি কমিশনার রাসেল ব্যারেট। তিনি আরও বলেন, এই অভিযানে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।
সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au