লিড নিউজ

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, জনতা-পুলিশের তীব্র সংঘর্ষ

  • 8:48 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। ছবিঃ সিংগৃহীত

্মেলবোর্ন, ৩০ আগষ্ট- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক তরুণ মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। নিহত ২১ বছর বয়সী ডেলিভারি ও রাইড শেয়ারিং চালক আফফান কুরনিয়াওয়ানের মৃত্যু ঘিরে ছাত্র, শ্রমিক ও পরিবহনকর্মীদের অংশগ্রহণে আন্দোলন রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে।

গত বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ বাহিনীর গাড়িচাপায় নিহত হন আফফান। এরপর শুক্রবার দুপুর থেকে জাকার্তার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। কুইটাং এলাকায় পুলিশের মোবাইল ব্রিগেড কর্পস সদরদপ্তরের সামনে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ইটপাটকেল ও আতশবাজি ছোড়ে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জাকার্তা পুলিশ সদরদপ্তরের সামনে। সেখানে বিক্ষোভকারীরা মলোটভ ককটেল ও জ্বালানি ভর্তি বস্তু নিক্ষেপ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এ ঘটনায় নিহত তরুণের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিনি দোষীদের বিচারের আশ্বাস দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। জাকার্তার গভর্নরও নিহতের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

পুলিশের শৃঙ্খলা বিভাগ নিশ্চিত করেছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাত পুলিশ সদস্য অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে বিক্ষোভকারীদের দাবি, শুধু অভিযুক্ত পুলিশ নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

রাজধানীর বাইরে সুরাবায়া, মেদান, বান্দুং ও সুরাকার্তায়ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছাত্র ও মোটরসাইকেল চালকরা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা শুধু আফফানের হত্যার বিচার নয়, সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধি ও চলমান জীবনযাত্রার ব্যয় সংকটেরও প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au