বাংলাদেশ

শিক্ষার্থীদের ওপর হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কৃষি বিশ্ববিদ্যালয়, হল ছাড়ার নির্দেশ

  • 5:28 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- সমন্বিত ডিগ্রির দাবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার।

কী ঘটেছিল

রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালান একদল ব্যক্তি। এর আগে সমন্বিত (কম্বাইন্ড) ডিগ্রির দাবিতে ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ লাঠি হাতে কয়েকজন ব্যক্তি এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং শিক্ষকদের মুক্ত করে দেয়। শিক্ষার্থীরা তখন লাইব্রেরিতে আশ্রয় নেন।

হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, তিনি পরে বের হয়ে দেখেছেন, কয়েকজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তাঁরা বহিরাগত ছিলেন নাকি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তা নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের দাবি মানার পরও আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেব না।”

শিক্ষার্থীদের দাবি ও সংকট

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা শুধু ‘এক পেশায় এক ডিগ্রি’র (কম্বাইন্ড ডিগ্রি—বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) দাবিতে আন্দোলন করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে তিনটি ডিগ্রি চালুর সিদ্ধান্ত হয়—কম্বাইন্ড ডিগ্রি, পশুপালন ডিগ্রি এবং ভেটেরিনারি ডিগ্রি। এ সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান আন্দোলনরতরা।

সভায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। সিদ্ধান্ত ঘোষণার পর আন্দোলনকারীরা মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন, ফলে উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন।

বিজিবি মোতায়েন

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টা ১০ মিনিটে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিজিবি সেনা, পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছিলেন, আর ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ তৈরি হয়।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au