ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন ২ সেপ্টেম্বর-বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ক্রমেই পাকিস্তানি দর্শকদের মন জয় করে নিচ্ছেন। গত বছর দেশটিতে উর্দু ডাবিং সংস্করণে মুক্তি পাওয়া তার ব্লকবাস্টার ছবি ‘তুফান’-এর পর থেকেই পাকিস্তানে শাকিবকে ঘিরে উন্মাদনা স্পষ্ট হয়ে ওঠে। ছবিটি পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এবং মুক্তির পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে শাকিবের জনপ্রিয়তা পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়েছে আরও দ্রুত। ভক্তদের একাংশ তো এখন এমনও বলছেন, শাকিবের নতুন ছবিতে তার বিপরীতে যেন পাকিস্তানি কোনো নায়িকাকে নেওয়া হয়। বিষয়টি নিয়ে দেশটির চলচ্চিত্রভিত্তিক গ্রুপগুলোতে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি আবারও শাকিব খানকে ঘিরে আলোচনায় মেতে ওঠেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটররা। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রশিদ খানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক নারীকে শাকিব খান ও পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের মধ্যে তুলনা করতে বলা হয়। সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয় দক্ষতা, অ্যাটিটিউড, লুক, স্টারডম ও ‘গার্লস ক্রাশ’—এমন ১০টি মানদণ্ডে তুলনায় শাকিব খান ৮টিতেই এগিয়ে যান।
ভিডিওটির মন্তব্য ঘরও শাকিব ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে। পাকিস্তানি নেটিজেনরা লিখেছেন— “উনি শাকিব খান, বাংলাদেশি মেগাস্টার।” অন্যদিকে বাংলাদেশের ভক্তরা সেখানে হৃদয়ের ইমোজি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন।
গত বছরের ১ নভেম্বর লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় মুক্তি পাওয়া ‘তুফান’ দেশটিতে দারুণ সাড়া জাগায়। পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তখন শাকিব খানকে নিয়ে নানা আলোচনা চলতে থাকে।
সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানেও সমান তালে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন ঢালিউডের ‘কিং খান’ শাকিব খান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au