ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন ২ সেপ্টেম্বর-বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী মনে করেন, তিনি আদতে ‘বলিউড কিড’ নন। কারণ, মুম্বাই নয়—তামিলনাড়ুর উটিতেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। ফলে তারকা সন্তান হিসেবে যে সুবিধা অনেকেই পান, সেই অভিজ্ঞতা তাঁর হয়নি।
প্রথমবার বাবার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নমশি। বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক ছবি দ্য বেঙ্গল ফাইলস-এ দেখা যাবে বাবা-ছেলেকে। তবে একই দৃশ্যে নয়। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
নমশির ভাষায়,
“আমি শুধু মিঠুন চক্রবর্তীর ছেলে নই, আমি যোগিতা বালির ছেলেও। বাবা যেমন কিংবদন্তি অভিনেতা, মা-ও ছিলেন জনপ্রিয় নায়িকা। কিন্তু আমি সবসময় চেয়েছি নিজের যোগ্যতায় জায়গা করে নিতে। বাবার নাম ব্যবহার করিনি।”
তিনি আরও জানান, অসংখ্যবার অডিশন দিতে হয়েছে তাঁকে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে। অনেকবার প্রত্যাখ্যাতও হয়েছেন।
“আমাকে সাধারণ একজন মানুষ হিসেবেই দেখা হয়েছে। কেউ জানত না আমি কে। আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছি নিজের কাজের মাধ্যমে।”
শৈশবের প্রসঙ্গ টেনে নমশি বলেন,
“আমরা ১৯৯৪ সালে উটিতে চলে যাই। জীবনের প্রথম ১২ বছর মুম্বাইতে ছিলাম না। তাই আমাকে ‘বলিউড শিশু’ বলা যায় না। ১৫ বছর বয়সে মুম্বাই ফিরে আসি, তখন কোনো তারকা বন্ধু ছিল না, শহরকেও নতুনভাবে চিনতে হয়।”
নিজেকে আলাদা প্রমাণ করতে গিয়ে উদাহরণ টানেন অক্ষয় খান্না, রণবীর কাপুর, আলিয়া ভাটদের মতো তারকাদের। তাঁর মতে,
“শেষ পর্যন্ত আসল বিষয় প্রতিভা। নইলে সব সময় ‘তারকা সন্তান’ পরিচয়টা মাথার ওপর চেপে বসে থাকে।”
২০২৩ সালে রাজকুমার সান্তোষির রোমান্টিক কমেডি ব্যাড বয় দিয়ে বলিউডে অভিষেক হয় নমশির। এবার দ্য বেঙ্গল ফাইলস-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে তাঁকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au