সর্বশেষ

ট্রাম্প আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ ঘোষণা দেবেন: হোয়াইট হাউস

  • 2:48 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলাতে চান ‘যুদ্ধ মন্ত্রণালয় | ছবি : এএফপি

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (মঙ্গলবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কেন্দ্র করে একটি “রোমাঞ্চকর” ঘোষণা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় দুপুর ২টায় ওভাল অফিস থেকে তিনি এই ঘোষণা দেবেন। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা দেবেন। তবে কী ঘোষণা আসছে, তা স্পষ্ট করেননি তিনি। উল্লেখযোগ্য যে, এটি এক সপ্তাহের মধ্যে ট্রাম্পের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান।

সম্প্রতি ট্রাম্প মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি চান, “ডিপার্টমেন্ট অব ডিফেন্স” বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হোক ডিপার্টমেন্ট অব ওয়ার” বা যুদ্ধ মন্ত্রণালয়। তার যুক্তি, বর্তমান নামটি অনেক বেশি “প্রতিরক্ষামূলক” শোনায়, অথচ যুক্তরাষ্ট্রকে কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক দিকেও সক্ষম হতে হবে।

২৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা যখন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিলাম, তখনও এই নাম ব্যবহার করতাম। প্রতিরক্ষা শব্দটি দুর্বল শোনায়। আমরা প্রতিরক্ষামূলক হতে চাই, তবে আক্রমণাত্মকও হতে হবে।”

তিনি আরও জানান, নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে কি না তা নিশ্চিত নন। তবে লাগলে আইন প্রণেতারা নিশ্চয়ই সমর্থন করবেন বলে বিশ্বাস করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটও সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে এই পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি বলেন, এটি শুধু শব্দের পরিবর্তন নয়, এটি আমাদের যোদ্ধাদের নীতির প্রতিফলন। আমরা যুদ্ধ চাই না, খুঁজি না। কিন্তু আপনি শান্তির প্রেসিডেন্ট, স্যার।”

ট্রাম্প নিজেকে “শান্তির প্রেসিডেন্ট” হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন, পুনরায় দায়িত্ব নেওয়ার পর অন্তত ছয়টি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারলে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হবেন। যদিও ইউক্রেন ও গাজার যুদ্ধ এখনো থামেনি, তবু তার এই পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে তুমুল আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au