বিশ্ব

গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন

  • 7:23 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
আগুনে পুড়ছে দূর্গা প্রতিমা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর-  বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ প্রতিমার বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হামিন্দপুর (কামারপাড়া) এলাকায় হামিন্দপুর সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই প্রতিমাগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দির নিয়ে ক্যাশিয়ার কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার দুপুরে তিনি মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে বাধ্য হয়ে কারিগররা মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে প্রতিমা তৈরির কাজ শুরু করেন। গত ৫–৬ দিনে বাঁশ ও খড় দিয়ে প্রতিমাগুলোর কাঠামো তৈরি করা হয়। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা হঠাৎ আগুন দিলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।

মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকূল চন্দ্র রনু অভিযোগ করে বলেন, “মন্দির নিয়ে সামাজিক বিরোধের কারণে আমরা কয়েকটি পরিবার মিলে অন্যত্র প্রতিমা তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিকল্পিতভাবেই প্রতিমায় আগুন দেওয়া হয়েছে। ”

স্থানীয় বাসিন্দা টুলু জানান, মন্দির নিয়ে দ্বন্দ্বের কারণে এর আগেও কয়েকবার বৈঠক হলেও সমাধান হয়নি। কার্তিক চন্দ্র জোরপূর্বক মন্দিরের দরজায় তালা ঝুলিয়ে সমাজের মানুষের প্রবেশে বাধা দিয়েছিলেন। প্রতিমা পুড়ে যাওয়ার ঘটনায় এ বছর দুর্গাপূজা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার এবং সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী। তারা ক্ষতিগ্রস্ত প্রতিমা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, “রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিমায় আগুন দিয়েছে। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। এছাড়া বিরোধ মেটাতে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।”

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au