সর্বশেষ

গানের পাখি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

  • 3:36 pm - September 04, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
সাবিনা ইয়াসমিন

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর- বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আজ ৭২ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে তাঁকে ঘিরে দেশের সংস্কৃতি অঙ্গনে চলছে শুভেচ্ছার জোয়ার। তবে নিজের ভাষায় তিনি বললেন—“এখন তো ঘটা করে জন্মদিন পালন করার সময় নয়।”

জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না করলেও গতকাল চ্যানেল আইতে একটি অনুষ্ঠান শুটিং করেছেন তিনি। সেই অনুষ্ঠান আজ প্রচারিত হবে। আর ৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান, যেখানে তিনি একক সঙ্গীত পরিবেশন করবেন। এ দিন শিল্পকলার পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে।

সম্প্রতি শাইখ সিরাজ তাঁর জীবন ও সংগীতভ্রমণ নিয়ে নির্মাণ করেছেন ২ ঘণ্টা ৪৮ মিনিট দীর্ঘ একটি তথ্যচিত্র। সেটি প্রচারিত হবে আজ দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে। এ প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন, “শাইখ সিরাজ যেটা করেছেন, আমি সত্যিই অভিভূত। এত দীর্ঘ সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আমার জীবনের গল্প তুলে ধরেছেন।”

কিছুদিন আগে কানাডা সফরে গিয়ে তিনি ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন। জানালেন—“টানা এক ঘণ্টা ৪০ মিনিট গান গেয়েছি। এরপর স্টেজ থেকে নামতে চেয়েও পারিনি। শ্রোতাদের অনুরোধে আবার গাইতে হয়েছে।”

আগামী ১২ অক্টোবর লন্ডনে ‘বাংলা বইমেলা’য় গান পরিবেশন করবেন তিনি। সফরটি হবে ১০ দিনের।

সাবিনা ইয়াসমিন বর্তমানে নতুন কোনো গানে কণ্ঠ দেননি, তবে একক অনুষ্ঠান নিয়েই সময় কাটাচ্ছেন। নিজের স্বাস্থ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমার জন্য যারা দোয়া করেছেন, সবাইকে ধন্যবাদ।”

বাংলা গানের ইতিহাসে অমর হয়ে থাকা এই শিল্পীকে জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au