সর্বশেষ

দুই পুলিশ হত্যাকারীকে এখনও খুঁজছে অস্ট্রেলিয়ার পুলিশ, পর্যটকদের বিকল্প পথ ব্যবহারের নির্দেশ

  • 7:09 pm - September 04, 2025
  • পঠিত হয়েছে:১৭১৪ বার
পোরেপানকা ও আশপাশের এলাকায় বিশেষ অপারেশন গ্রুপ, ফিউজিটিভ স্কোয়াড এবং ভিআইপিইআর টাস্কফোর্সের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার পাহাড়ি অঞ্চলে অভিযুক্ত পুলিশ হত্যাকারী ডেজি ফ্রিম্যানকে ধরতে পুলিশের ব্যাপক অভিযান চলছে। টানা ১০ দিন ধরে তল্লাশি অভিযানে এখনো ৪৫০ জনেরও বেশি পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। এ কারণে ব্রাইট, ফলস ক্রিক বা মাউন্ট হোথামে যাওয়া ভ্রমণকারীদের ওই এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ।

পোরেপানকা ও আশপাশের এলাকায় বিশেষ অপারেশন গ্রুপ, ফিউজিটিভ স্কোয়াড এবং ভিআইপিইআর টাস্কফোর্সের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। ভিক্টোরিয়া পুলিশ জানায়, স্থানীয়দের জন্য সতর্কতা অপরিবর্তিত রয়েছে। আশপাশে কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানানো হয়েছে। ফ্রিম্যানকে দেখা গেলে জরুরি নম্বর ট্রিপল জিরো (০০০)-তে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকে সহায়তা করতে সেনা বাহিনীর কিছু সদস্যও যুক্ত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিকল্পনা বিশেষজ্ঞ এবং আকাশ থেকে নজরদারির মতো সামরিক সহায়তা পুলিশকে দেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মিক রায়ান জানান, জঙ্গলঘেঁষা দুর্গম এলাকায় সেনাদের অভিজ্ঞতা তল্লাশি অভিযানে কাজে আসতে পারে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর যেমন বন্যা বা দাবানলে সেনা সহায়তা নেওয়া হয়, এবারও তা হয়েছে বেসামরিক প্রশাসনের অনুরোধে। তবে এই ধরনের সহযোগিতা নতুন কিছু নয়। অস্ট্রেলিয়ার সংবিধান ও ফেডারেল আইন অনুযায়ী সেনাদের এভাবে সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে।

সন্দেহভাজন বন্দুকধারী ডেজি ফ্রিম্যান এখনও পুলিশের হাতের নাগালে আসেননি। ছবিঃ নাইন নিউজ

তিনি আরও জানান, সেনারা মূল নেতৃত্বে না থেকে পরিকল্পনা ও সহায়তার ভূমিকা পালন করছেন। আকাশপথে নজরদারিও করা হচ্ছে। তবে এটি খুব সহজ কাজ নয়। তার মতে, ইউক্রেন যুদ্ধ দেখে অনেকের মনে হয়েছে ড্রোন দিয়ে সবকিছু নজরদারি করা সম্ভব, কিন্তু এই পাহাড়ি জঙ্গলে তা অনেক সীমিত। ফলে পুলিশের জন্য কঠিন অভিযান অপেক্ষা করছে।
ঘটনার সময় ফ্রিম্যানের স্ত্রী আমালিয়া ফ্রিম্যান ঘটনাস্থলে ছিলেন। সেই অভিযানে পুলিশ কর্মকর্তা নিল থম্পসন ও ভাদিম ডে ওয়াট-হট্টার নিহত হন এবং আরও একজন পুলিশ গুরুতর আহত হন। ওই সময় ঐতিহাসিক যৌন অপরাধের অভিযোগে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ।

ভিক্টোরিয়া পুলিশের অপরাধ দমন শাখার ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জেসন কেলি জানান, ফ্রিম্যানের স্ত্রী আমালিয়াও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন। এ ঘটনায় তাঁকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রমাণ সংগ্রহের পর অভিযোগ গঠন করা হতে পারে।

আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমালিয়া ফ্রিম্যান দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর কোনোভাবেই কর্তৃপক্ষবিরোধী মতাদর্শ নেই এবং স্বামীর কাছে আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছেন।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au