লিড নিউজ

শাহবাগের হামলার পর কোথায়, কেমন আছেন এডভোকেট রমেন রায়

  • 6:15 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
আইনজীবী রমেন রায় এখনো জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৫ সেপ্টেম্বর- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন করা আইনজীবী রমেন রায় এখনো জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ২০২৪ সালের ২৫ নভেম্বরে শাহবাগে সাম্প্রদায়িক হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর থেকে তার সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ এবং ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

কিছুদিন আগে তিনি ধীরে ধীরে কথা বলতে পারছিলেন। এখন আবার কথাও বলতে পারছেন না। ছবিঃ ওটিএন বাংলা

বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) আইনজীবীর ছোট বোন চন্দ্রা রায় ওটিএন বাংলাকে জানান, রমেন রায়ের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

তিনি বলেন, “দাদা ভালো নেই। কিছুদিন আগে ধীরে ধীরে কথা বলতে পারছিলেন। এখন আবার কথাও বলতে পারছেন না। কলকাতায় তার চিকিৎসা চলছে। জানি না, দাদাকে আগের মতো করে আর ফিরে পাব কি না। সবাই দাদার জন্য আশীর্বাদ করবেন।”

২০২৫ সালের মার্চে উন্নত চিকিৎসার জন্য কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে ভর্তি করা হয় রমেন রায়কে। ছবিঃ ওটিএন বাংলা

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের পর সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। ওই দিন শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎই সাম্প্রদায়িক হামলাকারীরা ঝাঁপিয়ে পড়ে। সহিংসতায় বহু মানুষ আহত হন। আর লাঠি, বাঁশ ও ইটের আঘাতে গুরুতর আহত হন সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্র, মানবাধিকারের সাহসী কণ্ঠস্বর এডভোকেট রমেন রায়।

সাত মাস পর প্রথমবার দাঁড়াতে সক্ষম হন রমেন রায়। ছবিঃ ওটিএন বাংলা

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে লাবএইডে ভর্তি করা হয় তাকে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ২৯ ডিসেম্বর জটিল ব্রেইন সার্জারি করা হয়। তবুও থেমে থাকেনি তার লড়াই।

২০২৫ সালের ৮ মার্চ উন্নত চিকিৎসার জন্য কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে ভর্তি করা হয় রমেন রায়কে। বিশেষজ্ঞ ডা. অমিত কুমার ঘোষের তত্ত্বাবধানে আরও একটি সফল অপারেশনের পর ২৬ মার্চ তিনি ছাড়পত্র পান। এরপর হোম কেয়ার ও পুনর্বাসনের মাধ্যমে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন। সাত মাস পর প্রথমবার দাঁড়াতেও সক্ষম হন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত আরও এক বছর নিয়মিত ওষুধ, ফিজিওথেরাপি ও হোম কেয়ারের আওতায় থাকতে হবে।

হোম কেয়ার ও পুনর্বাসনের মাধ্যমে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন রমেন রায়। ছবিঃ ওটিএন বাংলা

তবে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। প্রতি মাসে প্রায় দুই লাখ ভারতীয় রুপি খরচ হচ্ছে চিকিৎসা ও পুনর্বাসনে। এরই মধ্যে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিশেষ করে এর অস্ট্রেলিয়া শাখা, দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের সহায়তায় চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার পরিবার।

৪৮ বছর বয়সী রমেন রায় শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন মানবাধিকার ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার সাহসী কণ্ঠস্বর। আজ তিনি নিজেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থ হয়ে ওঠা শুধু একটি পরিবারের স্বপ্ন নয়, এটি হয়ে উঠতে পারে একটি সমাজের বড় প্রেরণা।

কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অনুগ্রহ করে আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। ইসলামপন্থীরা হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে পিটিয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।” পোস্টে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রমেন রায়ের একটি ছবিও প্রকাশ করেন।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবিঃ সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের ঘটনায় ভারত সরকার নিন্দা জানিয়েছিল এবং বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, যা এখন নেমে এসেছে মাত্র প্রায় ৮ শতাংশে।

 

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au