বাংলাদেশ

‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতা, বাতিল হলো কবিতা আবৃত্তির অনুষ্ঠান

  • 8:57 am - September 06, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে আসা এই ব্যক্তিদের বিরোধিতার মুখে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান আজ বাতিল করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে। ছবি: প্রথম আলো

মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে জড়ো হওয়া একদল সাংস্কৃতিক কর্মীর আপত্তির মুখে বাতিল হয়ে গেছে স্রোত আবৃত্তি সংসদের আয়োজিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান। ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে।

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়। তবে তার এক ঘণ্টা আগে প্রায় ১০–১২ জন সেখানে গিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন কেন ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে পরিচিত সাংস্কৃতিক কর্মীদের হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ ছিল, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদকে নতুনভাবে পুনর্বাসন করার চেষ্টা চলছে। পরে কেন্দ্রের নোটিশ বোর্ড থেকে অনুষ্ঠানটির নাম মুছে ফেলা হয়। এর আগে থেকেই বিরোধিতা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’র সদস্যরা।

ঘটনার সময় আয়োজকদের কাউকে সেখানে দেখা যায়নি। তবে স্রোত আবৃত্তি সংসদ ফেসবুকে এক পোস্ট দিয়ে অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দেয়। সেখানে তারা লিখেছে, “মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ ও সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাই ৫ই সেপ্টেম্বর ২০২৫–এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো।”

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au