বাংলাদেশ

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫

  • 5:59 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে পাঁচজন নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম, জয়নাল আবেদিন এবং নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুইজন, যাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নোয়াখালীর চৌমুহনী থেকে আনন্দ পরিবহনের বাসটি ২৫–৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খালে পড়ে যায়।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান জানান, বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au