যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান
যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…
মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- চট্টগ্রামে জশনে জুলুস শোভাযাত্রায় পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। এছাড়া আহত ও অসুস্থ হয়ে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল আলম ও মো. আইয়ুব। তাদের মধ্যে একজনের বাড়ি নগরীর কালামিয়া বাজারে, আরেকজনের বাড়ি পটিয়া উপজেলায়। তবে আইসিইউতে থাকা আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। আরও একজন আইসিইউতে আছেন।” ভর্তি রোগীর সংখ্যার বিষয়ে তিনি জানান, জরুরি বিভাগ থেকে প্রাথমিকভাবে ১৩ জন আহতের কথা বলা হলেও, তার কাছে আসা তথ্য অনুযায়ী এখন হাসপাতালে সাতজন ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো মানুষের ভিড়ে মুরাদপুর এলাকায় লোহার সাঁকোর একটি অংশ ভেঙে পড়ে। এ সময় হুড়োহুড়িতে অনেকেই নালায় পড়ে যান এবং পদদলিত হয়ে আহত হন। স্থানীয়রা ও স্বেচ্ছাসেবীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিও নিহত হয়েছেন বলে জানা গেছে।
জশনে জুলুস শোভাযাত্রা শনিবার সকাল ১০টায় আলমগীর খানকাহ থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে লাখো মানুষ অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) এবং সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।
আয়োজন করে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, সার্বিক সহযোগিতা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আয়োজকরা জানান, শরিয়তসম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম বাজানো, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রাসুল (সা.)–এর শুভাগমনের পনেরশ বছর পূর্তি ও ট্রাস্টের শতবর্ষ উদযাপন উপলক্ষে এবারের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। তিনি এটিকে বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা ও চট্টগ্রামের ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করেন।
গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, চট্টগ্রামে প্রথম জশনে জুলুস অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়ালে। বলুয়ারদীঘি পাড় খানকাহ শরিফ থেকে শুরু হয়ে আনজুমান সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে শেষ হয়েছিল সেই আয়োজন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au