সর্বশেষ

রজনীকান্তের ঝড় তোলা ‘কুলি’ এবার ঘরে বসেই দেখা যাবে প্রাইম ভিডিওতে

  • 2:41 am - September 07, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
‘কুলি’তে রজনীকান্ত। ছবিঃএক্স থেকে

মেলবোর্ন ৭ সেপ্টেম্বর- দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘কুলি’ এবার বড় পর্দা ছাড়িয়ে আসছে ঘরে বসেই দেখার সুবিধায়। লোকেশ কঙ্গরাজ পরিচালিত ছবিটি মুক্তির মাত্র এক মাস পরই আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

‘কুলি’ ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই এটি দাপটের সঙ্গে বক্স অফিস দখল করে নেয়। মাত্র ২০ দিনেই ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৫১০ কোটি রুপি। দর্শকপ্রিয়তার এ স্রোত ধরে রেখেই ছবিটি এবার মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে স্ট্রিম হবে এ ছবি। তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেলেও হিন্দি সংস্করণ আপাতত থাকছে না।

অ্যামাজন প্রাইম ভিডিওর অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটির নতুন পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেওয়ার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
অনেকে বিস্ময় প্রকাশ করে বলেন, সাধারণত ওটিটি রিলিজের আগে অন্তত আট সপ্তাহ সময় লাগে। মাত্র এক মাসের ব্যবধানকে তাই অনেকেই অস্বাভাবিক মনে করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত দ্রুত মুক্তি মানে কি ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে? আবার অনেকেই জানতে চেয়েছেন, কেন হিন্দি সংস্করণ আনা হচ্ছে না কিংবা ভাড়া দিয়ে দেখা যাবে কি না।

গল্পে দেখা যায়, সাবেক কুলি ইউনিয়ন নেতা ডেভা চরিত্রে রজনীকান্ত বন্ধুর (সত্যরাজ) আকস্মিক মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে নামে। তদন্ত করতে গিয়ে তিনি মুখোমুখি হন ভয়ঙ্কর কার্টেল লর্ড সাইমন (নাগার্জুন) এবং দাহার (সোবিন শাহীর)-এর।
ছবিতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান, রচিতা রাম, উপেন্দ্র ও বলিউড সুপারস্টার আমির খান।

‘কুলি’ মুক্তির পর দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে রজনীকান্তের অ্যাকশন ও স্টাইল। তবে সমালোচকেরা ছবিটিকে খুব একটা ইতিবাচক চোখে দেখেননি। তাঁদের মতে, লোকেশ কঙ্গরাজের পরিচালিত দুর্বল ছবিগুলোর একটি এটি। যদিও অ্যাকশন সিকোয়েন্স ও রজনীকান্তের ক্যারিশমার প্রশংসা করেছেন তাঁরা, তবে চিত্রনাট্যকে সমালোচনা করেছেন কড়া ভাষায়।
উল্লেখযোগ্য বিষয় হলো, ছবিটি লোকেশের বিখ্যাত সিনেমাটিক ইউনিভার্স—‘কাইথি’, ‘বিক্রম’ বা ‘লিও’-এর অংশ নয়।

মুক্তির আগে ছবির টিজার ঘিরে তৈরি হয়েছিল বড়সড় বিতর্ক। কিংবদন্তি সংগীতশিল্পী ইলইয়ারাজা অভিযোগ করেন, তাঁর পুরোনো ছবির ‘থাঙ্গা মাগন’ গানের সুর অনুমতি ছাড়া টিজারে ব্যবহার করা হয়েছে। এ নিয়ে তিনি নির্মাতাদের কাছে আইনি নোটিশও পাঠান। পরে মাদ্রাজ হাইকোর্টে শুনানির সময় বিচারক জানান, গানের লিরিকস অন্য একজন লিখেছেন বলে একক মালিকানা দাবি করা যায় না। ফলে বিতর্কের সেখানেই ইতি ঘটে।

যদিও সমালোচকদের কাছে খুব একটা প্রশংসিত হয়নি, দর্শকের উচ্ছ্বাস ও মুখে মুখে প্রচার ছবিটিকে নিয়ে গেছে সাফল্যের শিখরে। এবার প্রেক্ষাগৃহ ছাড়িয়ে ‘কুলি’ আসছে লাখো দর্শকের হাতের মুঠোয়। আগামী ১১ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে অ্যামাজন প্রাইম ভিডিও গ্রাহকেরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন রজনীকান্তের এই ঝড় তোলা ছবি।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au