নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বেলাল তালুকদার এবং তার সহযোগী বাপ্পী। এর আগে বৃহস্পতিবার পারভেজ ও জয়নাল নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
সোহাগ পরিবহনের মালিক মো. ফারুক তালুকদার জানান, বুধবার রাতে ঢাকার বাইরে থেকে আসা একটি গাড়ি মালিবাগ রেলগেটের কাছে কাউন্টারের সামনে এসে থামে। যাত্রীরা নামছিলেন, সে সময় দুই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। প্রতিষ্ঠানের কর্মীরা তাঁদের সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হন।
এরপর ধূমপায়ীদের একজন ফোন করেন। কিছুক্ষণের মধ্যে প্রায় ৫০ জন সশস্ত্র দুর্বৃত্ত চাপাতি, কিরিচ, ছুরি, রড ও লাঠিসোঁটা নিয়ে কাউন্টারে হামলা চালায়। হামলায় মালিকের ভাই আলী হাসান তালুকদারসহ কয়েকজন গুরুতর আহত হন।
সোহাগ পরিবহনের মালিক অভিযোগ করেন, এই হামলার নেতৃত্ব দেন রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি বিল্লাল হোসেন।
ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মো. আল আমিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় বেলাল তালুকদারসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৮–২০ জনকে আসামি করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au