নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- চেক জালিয়াতির মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তার নিজস্ব রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। পরে তাকে আদালতে তোলা হয়েছে।
শামসুদ্দোহা পুলিশ বাহিনীতে দুর্নীতির জন্য কুখ্যাত ছিলেন। বিশেষ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান থাকাকালে বিভিন্ন নদী খনন প্রকল্পের টেন্ডার থেকে শত শত কোটি টাকা কমিশন নেন। নদী দখল করে গড়ে ওঠা শিল্পকারখানার মালিকদের কাছ থেকেও তিনি বিপুল অর্থ আদায় করেন। এসব অবৈধ অর্থে নবাবগঞ্জে শত বিঘার জমিতে কয়েক শ কোটি টাকা বিনিয়োগ করে রিসোর্ট ও খামারবাড়ি নির্মাণ করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে ৬৬ কোটি টাকার বেশি সম্পদ গোপন ও অবৈধভাবে অর্জনের কথা উল্লেখ আছে। এর মধ্যে শামসুদ্দোহা নিজের নামে ২১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন এবং সম্পদ বিবরণীতে প্রায় ৮ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তার আরও প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে।
একইভাবে তার স্ত্রীর বিরুদ্ধেও প্রায় ২৮ কোটি টাকার সম্পদ গোপন এবং ২৭ কোটি টাকার বেশি অজ্ঞাত আয়ের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনায় দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন প্রতিরোধ আইন, ১৯৪৭ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au