নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল কনটেন্ট জগতে অবদান রাখা শিল্পী ও নির্মাতাদের সম্মান জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’।
চতুর্থবারের মতো আয়োজিত এই জমকালো আসর বসে গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ।
ইস্পাহানি গ্রুপ ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এ আয়োজন করে। অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার ছিল বৈশ্বিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, যার মাধ্যমে অনুষ্ঠানটি লাখো দর্শকের কাছে পৌঁছে যায়।
লালগালিচায় তারকাদের আগমন ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মঞ্চে পরিবেশনা করেন পারসা ইভানা, আলিফিয়া স্কোয়াড, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী ও জেফার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজিবা বাসার, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে এই স্বীকৃতি দেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেবে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
দর্শকপ্রিয় বিভাগ
সমালোচক বিভাগ
সংগীত বিভাগ
স্বতন্ত্র বিভাগ
বিশেষ সম্মাননা
ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির প্রেরণার প্ল্যাটফর্ম
আয়োজকেরা জানান, এই অ্যাওয়ার্ড এখন শুধু তারকাদের স্বীকৃতি নয়, বরং নতুন প্রজন্মের ডিজিটাল গল্পকার, কনটেন্ট নির্মাতা এবং সঙ্গীতশিল্পীদের জন্য প্রেরণার অন্যতম বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
চতুর্থ বছরের এই আসর প্রমাণ করেছে, বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট শিল্প এখন এক নতুন দিগন্তের পথে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au