সর্বশেষ

মেয়র হলে ইসরায়েলি বন্ডে বিনিয়োগ বন্ধ করবেন জোহরান মামদানি

  • 5:56 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
নিউইয়র্কের মুসলিম মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের জন্য অনেক দেশ বাজারে সরকারি বন্ড ছাড়ে। ইসরায়েলও নিয়মিতভাবে এ ধরনের বন্ড বাজারজাত করে থাকে। তবে নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, আগামী নভেম্বরে তিনি যদি মেয়র নির্বাচিত হন, তবে নিউইয়র্ক সিটির অর্থ আর ইসরায়েলি সরকারি বন্ডে বিনিয়োগ করা হবে না।

গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএন নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক আইন অবজ্ঞা করে কোনো অর্থ ইসরায়েলে বিনিয়োগ করা অনৈতিক। তিনি চান নিউইয়র্ক শহরের অর্থ এমন কোনো জায়গায় বিনিয়োগ না হোক, যা আন্তর্জাতিক আইন ও শহরের মূল্যবোধের পরিপন্থী। এ প্রসঙ্গে তিনি নিউইয়র্কের বর্তমান হিসাবরক্ষক (কম্পট্রোলার) ব্র্যাড ল্যান্ডারের অবস্থানকেও প্রশংসা করেন।

সাক্ষাৎকারে রাজনৈতিক সাংবাদিক মার্সিয়া ক্রেমার তাঁকে প্রশ্ন করেন—আগে আপনি ইসরায়েলের সঙ্গে ব্যবসা কমানোর কথা বলেছেন, তাহলে মেয়র নির্বাচিত হলে কি নিউইয়র্ক সিটির পেনশন তহবিল থেকে ইসরায়েলি বন্ডে বিনিয়োগ বন্ধ করবেন?
জবাবে মামদানি বলেন, “আমরা চাই না আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আমাদের অর্থ কোথাও বিনিয়োগ হোক। পেনশনের টাকা দিয়ে ইসরায়েলি বন্ড কেনা হলে তা আমাদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”

নিউইয়র্ক সিটির পেনশন তহবিলের অর্থ বহু বছর ধরেই ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা হচ্ছে। ২০২২ সালে ব্র্যাড ল্যান্ডার কম্পট্রোলারের দায়িত্ব নেওয়ার সময়ও নিউইয়র্ক সিটির পেনশন তহবিলে প্রায় ৩৯ মিলিয়ন ডলার ইসরায়েলি বন্ডে বিনিয়োগ ছিল। তবে ল্যান্ডারও নতুন করে ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করতে চান না বলে প্রকাশ্যে জানিয়েছেন।

জোহরান মামদানি বলেছেন, মেয়র হলে তিনি প্রথমে খতিয়ে দেখবেন শহরের কোন বিভাগগুলো সরাসরি ইসরায়েলি বন্ড কিনছে। এরপর সেসব বিনিয়োগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি নিউইয়র্ক সিটির অর্থনৈতিক নীতিকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে কাজ করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোহরান মামদানির এই অবস্থান নিউইয়র্ক সিটির আর্থিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে মার্কিন রাজনীতিতে ইসরায়েলকে ঘিরে চলমান বিতর্কে তাঁর এই অবস্থান নতুন মাত্রা যোগ করবে।

 

এই শাখার আরও খবর

কীভাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের আয়ের সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প

মেলবোর্ন, ২ জুলাই- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ২০২৫ সালে যে পরিমাণ আয় করেছেন, তা দেশটির ইতিহাসে কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রেই…

কেপ ইয়র্কে অবৈধ নৌকায় প্রবেশের চেষ্টা, বিদেশি নাগরিকদের ফেরত পাঠাল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কেপ ইয়র্ক উপদ্বীপে অবৈধভাবে নৌকায় প্রবেশের চেষ্টা করা একদল বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই ঘটনায় মানবপাচারের…

ভারতের পর্যটক ভিসা চালু হতেই বাংলাদেশজুড়ে আবেদনকারীদের ঢল কেন

মেলবোর্ন, ২ জুলাই- দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পর্যটক ভিসা চালু করার পর দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে আবেদনকারীদের উপচে পড়া ভিড়…

পড়ে আছে স্মৃতি, নেই মালিক: জেলায় জেলায় জমিদার বাড়ি

মেলবোর্ন, ২ জুলাই- বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো গ্রামে ঢুকুন। ইউনিয়ন পেরিয়ে মেঠো পথ ধরলেই চোখে পড়বে বিশাল ইটের দেয়াল, ভাঙা নহবতখানা, শেওলা ধরা পুকুরঘাট…

ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

মেলবোর্ন,২ জুলাই- ভয়াবহ দুই দফা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায়…

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেলবোর্ন,২ জুলাই- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au