সর্বশেষ

অবরোধে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন ২১ জেলা

  • 4:51 pm - September 10, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই আলগী ও হামিরদীর পাশাপাশি ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নের লোকজনও আন্দোলনে যোগ দেন। স্থানীয় নেতা বিল্লাল মাতুব্বর আলগী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

স্থানীয়দের দাবি, এটি ভিটেমাটি রক্ষার লড়াই, তাদের জন্য এটি জীবন-মরণের প্রশ্ন। তারা ভাঙ্গার সঙ্গেই থাকতে চান। বিল্লাল মাতুব্বর বলেন, “যাত্রীদের ভোগান্তির দিক বিবেচনা করে আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছি। আমাদের একটাই দাবি—গেজেট বাতিল করে দুই ইউনিয়নকে ভাঙ্গার অধীনে ফেরত দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

অবস্থার কারণে ভাঙ্গা উপজেলার সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভ্রমণকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, উপজেলা চত্বর ঘেরাওয়ের হুমকি আসার পর সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, “কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, একটি স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের নামে উপজেলা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল। তাই নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তিনি বলেন, “গেজেট বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন।”

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন আগে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর ফলে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে সরিয়ে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যা অচল করে দিয়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au