বিশ্ব

সংঘর্ষে ইথিওপিয়া ছেড়ে কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ

  • 1:49 pm - October 23, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
সংঘর্ষে ইথিওপিয়া ছেড়ে কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ।

ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে শত শত মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের জরুরি সহায়তা দিতে কার্যক্রম শুরু করেছে কেনিয়া রেড ক্রস।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় ওরোমিয়া রাজ্যের সীমান্তবর্তী মোয়ালে শহরে বুধবার সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবারও শহরটির ইথিওপিয়া অংশের কয়েকটি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কেনিয়ার মারসাবিত কাউন্টির কমিশনার স্ট্যানলি কামান্দে জানান, ইথিওপিয়া থেকে পালিয়ে আসা শত শত মানুষ কেনিয়ার মোয়ালে এলাকার বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছেন। তাঁদের অনেকে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করছেন।

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ইথিওপিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

এদিকে বাস্তুচ্যুত মানুষের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কেনিয়া রেড ক্রস। সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা নির্ধারণ এবং তাঁদের জরুরি প্রয়োজন সম্পর্কে জানতে মূল্যায়ন কার্যক্রম চলছে। মারসাবিত কাউন্টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা, তাঁবু, কম্বল, ঘুমানোর মাদুর এবং প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

প্রাথমিকভাবে এক হাজার পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে। সংঘর্ষ দীর্ঘায়িত হলে আশ্রয়প্রার্থীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। একটি নির্মাণপ্রতিষ্ঠানের জনশূন্য শিবিরে হামলার চেষ্টা প্রতিহত করতে গিয়ে বৃহস্পতিবার (২২…

কংগ্রেসকে ‘পরজীবী’, রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন,…

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারকে ঘিরে সন্দেহ 

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদক কারবার, চোরাচালান, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবসা এবং বালু-পাথরের বাণিজ্য নিয়ে অপরাধীদের তৎপরতার তথ্য সংগ্রহ ও প্রকাশ করতেন সাংবাদিক…

খুলনায় মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা, কারা এই ‘আশিক বাহিনী’

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। এর মধ্যে নগরীর লবণচরা এলাকায় মায়ের সামনে খুশি বেগম (২৫) নামের এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au