সর্বশেষ

বছরে ২০ হাজার আত্মহনন, ৩৫ শতাংশই কিশোরী

  • 5:51 pm - September 10, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
প্রতীকী ছবি

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- বাংলাদেশে প্রতিবছর গড়ে ২০ হাজার ৫০৫ জন আত্মহত্যা করেন, যার মধ্যে ৩৫ দশমিক ৪ শতাংশই কিশোরী। ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। শহরের তুলনায় গ্রামে এ হার উল্লেখযোগ্যভাবে বেশি।

এ তথ্য উঠে এসেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) জরিপে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অর্থায়নে ২০২২–২৩ সালে এ জরিপ পরিচালিত হয়। এতে এক লাখ ৮৩ হাজার মানুষ অংশ নেন।

২০১৬ সালের জরিপে প্রতি লাখে আত্মহত্যার হার ছিল ১৪ দশমিক ৭ জন। সর্বশেষ জরিপে এ হার কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৪। সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম ফজলুর রহমান বলেন, আত্মহত্যার প্রবণতা হয়তো কিছুটা কমেছে, তবে এখনও বহু মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন।

জরিপে দেখা গেছে—

  • ১৫–১৭ বছর বয়সীদের মধ্যে হার সবচেয়ে বেশি, প্রতি লাখে ৩৫.৪ জন
  • তরুণ-তরুণী (১৮–২৪ বছর): ২৮ জন
  • ২৫–৩৯ বছর: ১৭.২ জন
  • ৪০–৬০ ঊর্ধ্ব: ১৬.২ জন
  • ১০–১৪ বছর বয়সী শিশু: ৯.৬ জন

আত্মহত্যার পদ্ধতিতে গলায় ফাঁস সবচেয়ে বেশি (৫০.৯ শতাংশ), এর পরেই রয়েছে বিষপান (৪১.৮ শতাংশ)।

শহরে আত্মহত্যার হার প্রতি লাখে ৭.৯২ শতাংশ, আর গ্রামে তা ১৪.৮ শতাংশ। বিশেষ করে বেকার জনগোষ্ঠীর মধ্যে হার সবচেয়ে বেশি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব বলেন, বিশ্বে ১৫–২৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। পরিবার ও সমাজ থেকে ব্যর্থতা মোকাবিলার শিক্ষা না পাওয়ায় কিশোর-কিশোরীরা দ্রুত ভেঙে পড়ে। অভিভাবকদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, সময় দেওয়া ও প্রয়োজনে চিকিৎসা করানো উচিত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলেন, কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কম। স্কুল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা চালু এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিলে আত্মহত্যার হার কমানো সম্ভব।

আন্তর্জাতিক প্রেক্ষাপট ও সুপারিশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবছর দুই লাখ আট হাজার মানুষ আত্মহত্যা করেন। আত্মহত্যা প্রতিরোধে সংস্থাটি চারটি পদক্ষেপের সুপারিশ করেছে—

  1. আত্মহত্যার পদ্ধতির সহজপ্রাপ্যতা সীমিত করা (বিষ, অস্ত্র ইত্যাদি)
  2. গণমাধ্যমে দায়িত্বশীল প্রতিবেদন নিশ্চিত করা
  3. কিশোর-কিশোরীদের সামাজিক ও আবেগীয় দক্ষতা গড়ে তোলা
  4. আত্মহত্যা ও আত্ম-আঘাতপ্রবণ ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে সহায়তা দেওয়া

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. ক্যাথরিন বোহেম বলেন, “আত্মহত্যা প্রতিরোধযোগ্য। এজন্য সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বাড়ানো জরুরি। নীরবতা ও লজ্জার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বোঝাপড়া ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে হবে।”

 

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au