সর্বশেষ

মেলবোর্নে বেআইনিভাবে হত্যার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা আদালতে

  • 4:47 pm - September 12, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার
কনস্টেবল আলেকজান্ডার পাপানাস্টাসিস (২৯) এবং সার্জেন্ট জেমস ফিটজজেরাল্ড (৪৯) মেলবোর্ন ম্যাজিস্ট্রেটস কোর্টে সংক্ষিপ্ত শুনানির জন্য হাজির হন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার মেলবোর্নে লুক ব্রিগস নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বেআইনি হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে কনস্টেবল আলেকজান্ডার পাপানাস্টাসিস (২৯) এবং সার্জেন্ট জেমস ফিটজজেরাল্ড (৪৯) মেলবোর্ন ম্যাজিস্ট্রেটস কোর্টে সংক্ষিপ্ত শুনানির জন্য হাজির হন।

আদালতে দুজনই স্যুট পরা অবস্থায় সামনের সারিতে বসেন এবং তাদের আইনজীবী ও প্রসিকিউশন পক্ষ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। পুলিশ জানায়, তারা গত বছরের জুলাইয়ে লুক ব্রিগসকে গ্রেপ্তারের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে আদালতে হাজিরার পর প্রকাশিত নথিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে সরাসরি “লুক ব্রিগসকে বেআইনিভাবে হত্যার” অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ ও পুলিশের বডি ক্যামেরার ভিডিও ইতোমধ্যে জব্দ করেছে তদন্তকারীরা। পাপানাস্টাসিস ও ফিটজজেরাল্ড জামিনে মুক্ত আছেন। জামিনের শর্ত অনুযায়ী, তারা নতুন ঠিকানায় গেলে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে বাধ্য এবং ইতোমধ্যেই তাদের পাসপোর্ট জমা দিয়েছেন।

আদালত থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের ভিড়ে পড়েন দুই কর্মকর্তা। আগামী ১২ ডিসেম্বর মামলার প্রাথমিক শুনানির জন্য আবার আদালতে হাজির হবেন তারা। এ মামলা তদন্ত করেছে হোমিসাইড স্কোয়াড, যার তত্ত্বাবধানে ছিল ভিক্টোরিয়া পুলিশের পেশাগত মান নিয়ন্ত্রণ ইউনিট।

৩৫ বছর বয়সী লুক ব্রিগসকে ২০২৪ সালের জুলাইয়ে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হপার্স ক্রসিং এলাকার একটি কনভিনিয়েন্স স্টোরের গাড়ি পার্ক থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি অচেতন হয়ে পড়েন বলে দাবি পুলিশের। এরপর কর্মকর্তারা সিপিআর দেন এবং চিকিৎসা সহায়তা ডাকেন। কিন্তু আট দিন পর, ২৩ জুলাই, মেলবোর্নের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা যান ব্রিগস।

তখন প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থায় তার হাতে স্পষ্ট আঘাতের দাগ। মৃত্যুর পরদিন শোকাহত স্বজনরা পুলিশের তদন্তে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান। তারা এক বিবৃতিতে বলেন, “শেষ সময়ে আমরা লুককে আমাদের গল্প শোনাই, তাকে মনে করিয়ে দিই কতটা ভালোবাসি, আর তার প্রিয় গানগুলো বাজছিল পেছনে। আমরা লুককে ভীষণ মিস করব। কীভাবে তার অনুপস্থিতিতে জীবন চলবে, জানি না।”

ভিক্টোরিয়া পুলিশের ডেপুটি কমিশনার ওয়েন্ডি স্টিনডাম এক বিবৃতিতে বলেন, কমিউনিটির আস্থা ধরে রাখতে পুলিশ বাহিনী কখনো দায়িত্ব এড়ায় না। তিনি বলেন, “আমাদের বিশাল সংখ্যক পুলিশ প্রতিদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং কমিউনিটিকে অনন্য সেবা দেন। তবে এমন কোনো ঘটনা ঘটলে তা অবশ্যই পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হবে, কর্মকর্তার পদ বা দায়িত্ব যাই হোক না কেন।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সরকার পতনের জন্য ফেডারেল সরকারের ২ কোটি ৯৫ লাখ ডলার কারা পেয়েছিলেন

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ‘ বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহার করা হয়েছে’ এমন গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক…

চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

মেলবোর্ন, ২৫ এপ্রিল- চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কেফায়েতসহ তার সহযোগীদের…

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট ২৮ কোটি টাকা, ব্যয়বহুল আয়োজনে উদ্বেগ

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ-২০২৬ ঘিরে টিকিটের অস্বাভাবিক মূল্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম বাংলাদেশি…

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের অভিবাসীদের মধ্যে…

অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত

মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি, নিখোঁজ বৃষ্টিরও মৃত্যু

মেলবোর্ন, ২৫ এপ্রিল- যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর শনিবার (২৫…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au