সর্বশেষ

দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া

  • 4:52 pm - September 12, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
জান্নাতুল ফেরদৌস । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে গিয়ে এ ঘটনা ঘটে।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার হিসেবে তিনি দায়িত্বে ছিলেন এবং জান্নাতুল ফেরদৌস ওই হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনার সময় হঠাৎ তিনি দরজার সামনে পড়ে যান। পরে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে দীর্ঘসময় ধরে ভোট গ্রহণ ও আংশিক গণনার কারণে সবার মাঝে ক্লান্তি ছিল। সব হলে একসঙ্গে ভোট গণনা সম্পন্ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় জান্নাতুল ফেরদৌস অন্য সহকর্মীদের সঙ্গে ভোটকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে হঠাৎ পড়ে গেলে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক রাশিদুল আলম আরও বলেন, “এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ বিরাজ করছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জান্নাতুল ফেরদৌস ছিলেন দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের কাছে তিনি সমানভাবে প্রিয় ছিলেন। আকস্মিক এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এই শাখার আরও খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তি করেছেন জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে মামলা

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগে করা একটি মামলার তদন্তে ভিন্ন তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে,…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

সংঘর্ষে ইথিওপিয়া ছেড়ে কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ

ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে শত শত মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের…

পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। একটি নির্মাণপ্রতিষ্ঠানের জনশূন্য শিবিরে হামলার চেষ্টা প্রতিহত করতে গিয়ে বৃহস্পতিবার (২২…

কংগ্রেসকে ‘পরজীবী’, রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au