সর্বশেষ

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত

  • 1:48 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে আলোচনায় ইতিবাচক আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

সংগঠনটি জানায়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে। তবে বিভিন্ন সময়ে সরকার কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অসহযোগিতার কারণে সমস্যার সমাধান হয়নি।

অভিযোগ করা হয়, বিআরইবির দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মামলা, চাকরিচ্যুত, বরখাস্তসহ নানা ধরনের দমন-পীড়নের শিকার হন। এর প্রতিবাদে একাধিক কর্মসূচি পালনের পর গত ৭ সেপ্টেম্বর থেকে গণছুটি কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮০টি সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩৩ হাজারেরও বেশি কর্মী গণছুটিতে অংশ নিলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উপকেন্দ্রগুলো চালু রাখা হয়েছিল। সংগঠনের দাবি, তারা কখনোই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি, বরং কেবল পেশাগত বৈষম্য দূর করতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবি জানিয়েছে।

মাহবুবুর রহমান বলেন, আলোচনায় বিদ্যুৎ উপদেষ্টা আন্তরিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগের কথা বিবেচনায় সরকার ও উপদেষ্টার প্রতি আস্থা রেখে গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ জানান।

 

এই শাখার আরও খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তি করেছেন জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে মামলা

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগে করা একটি মামলার তদন্তে ভিন্ন তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে,…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

সংঘর্ষে ইথিওপিয়া ছেড়ে কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ

ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে শত শত মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের…

পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। একটি নির্মাণপ্রতিষ্ঠানের জনশূন্য শিবিরে হামলার চেষ্টা প্রতিহত করতে গিয়ে বৃহস্পতিবার (২২…

কংগ্রেসকে ‘পরজীবী’, রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au