নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর-ভারতের প্রো কাবাডি লিগে ১২তম আসরে অংশ নিতে ভারতের দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এই আসরে তিনি বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্স-এর হয়ে খেলবেন। এবারের টুর্নামেন্টে তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপির বিনিময়ে কিনে হারিয়ানা স্টিলার্স। শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে।
প্রো কাবাডিতে বাংলাদেশের একাধিক খেলোয়াড় নিলামে দল পাওয়ার রেকর্ড রয়েছে। প্রো কাবাডিতে অংশগ্রহণ শুধু খেলোয়াড়ের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au