নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি স্বীকৃতিসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ধর্মভিত্তিক ও ডানপন্থী আটটি রাজনৈতিক দল। এই জোটে রয়েছে জামায়াতে ইসলামি বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (একাংশ)।
দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই সনদের স্বীকৃতি আদায়ই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য বিএনপি ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তবে বিএনপির শীর্ষ মহল জানিয়েছে, মুক্তিযুদ্ধকে ২৪ অভ্যুত্থানের সমান্তরালে দাঁড় করানোর যে প্রচেষ্টা চলছে, সেটিকে তারা সমর্থন করে না। বিএনপি বলছে, সংবিধানে কোনও কিছু অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই হতে হবে, অন্য কোনও বিকল্পে তারা রাজি নয়।
গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির সংস্কার দলের প্রধান সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো সাধারণভাবে গ্রহণযোগ্য নয়। তবে আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো গেলে বিএনপি খুশি হবে। কারণ, এই অনিশ্চয়তা বেশি দিন টেনে নেওয়া সম্ভব নয়।”
অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “নামের জন্য সংস্কার করলেই হবে না। এর আইনি ভিত্তি তৈরি করাই সবচেয়ে জরুরি। আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি সঠিক সময়ে করতে হয়, তবে এর আইনি স্বীকৃতি এখনই নিশ্চিত করতে হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করবে। এর ধারাবাহিকতায় আগামীকাল (রবিবার) খেলাফত মজলিস নিজস্ব কর্মসূচি প্রকাশ করবে।
সমমনা ৮ দলের দাবিগুলো হলো—
১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।
২. আওয়ামী লীগের সহযোগী ও ভারতের ঘনিষ্ঠ এজেন্ট হিসেবে পরিচিত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা।
৩. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন।
৪. নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
বাকি দলগুলোও পর্যায়ক্রমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au