ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…
মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান হামিদুল আলম মিলন ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে অসুস্থতার অজুহাতে এক মাসের ছুটি নেন। অভিযোগ ওঠে, ওই সময় তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তিনি প্রচারণার কৌশলও সাজান বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইং তদন্ত চালায়। তদন্তে নিশ্চিত হওয়া যায়, মিলন সরকারি চাকরির বিধি ভঙ্গ করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ) এবং সরকারি কর্মচারী আইন, ২০১৮–এর ৪৫(১) ধারার আওতায় তাঁর কর্মকাণ্ডকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে।
সরকারি চাকরিজীবী হিসেবে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় না রাখা, রাজনৈতিক প্রচারণায় যুক্ত হওয়া এবং দায়িত্ব এড়িয়ে চলার মতো কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। ফলে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো ছাড়া সরকারের আর কোনো বিকল্প ছিল না বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
হামিদুল আলম মিলনের দীর্ঘ পুলিশি ক্যারিয়ার ছিল নানা বিতর্কে জর্জরিত। সহকর্মীদের মতে, একাধিকবার রাজনৈতিক সংশ্লিষ্টতা, প্রভাব খাটানো ও সমালোচিত সিদ্ধান্তের কারণে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে নিজ জেলা বগুড়ায় তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা বহুবার প্রশ্নের জন্ম দেয়।
স্থানীয়দের ভাষায়, মিলনের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা দীর্ঘদিনের জানা বিষয় ছিল। এবার স্ত্রীকে প্রচারণায় সহায়তা করার ঘটনায় সেই অভিযোগ প্রমাণিত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত শুধু একজন কর্মকর্তার বিরুদ্ধে নয়, বরং গোটা প্রশাসনের জন্য সতর্কবার্তা। সরকারি চাকরিজীবীরা যদি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তাঁদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au