সর্বশেষ

বিসিবি নির্বাচনে খেলোয়াড়দের প্রতিনিধি চায় কোয়াব

  • 7:27 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সেই নির্বাচনে কারা কারা কাউন্সিলর হচ্ছেন বা কারা কারা সভাপতি পদের জন্য লড়াই করবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

লড়াই করবেন তামিম ইকবালও। সেই সঙ্গে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নুর মতো সাবেক ক্রিকেটারও। এবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিসিবির কাছে চিঠি দিয়েছে সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরিতে মনোনীত ক্রিকেটারদের নাম তারা প্রস্তাব করতে চায়।

বিসিবিকে পাঠানো সভাপতি বরাবর এক চিঠিতে কোয়াবের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বিসিবি’র সংবিধান ও নির্বাচন নির্দেশিকা অনুযায়ী, আমরা আনুষ্ঠানিকভাবে ক্যাটাগরি ৩-এর (৫ জন জাতীয় ক্রিকেট অধিনায়ক এবং ১০ জন জাতীয় ক্রিকেট খেলোয়াড় প্রতিনিধি কাউন্সিলর) প্রতিনিধি মনোনীত করতে চাই আসন্ন বিসিবি নির্বাচনের জন্য। ক্রিকেটারদের স্বীকৃত সংগঠন হিসেবে, কোয়াব বিশ্বাস করে যে বোর্ডের প্রশাসনিক কাঠামোর মধ্যে খেলোয়াড়দের মতামত ন্যায্য ও সঠিকভাবে প্রতিফলিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তারা আরও যোগ করেছে, ‘আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে কোয়াবের এই মনোনয়নগুলো গ্রহণের ক্ষেত্রে আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। আমরা আশাবাদী যে, আপনার সহায়তায় খেলোয়াড়দের প্রতিনিধিত্ব অব্যাহতভাবে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক চেতনা জোরদার করবে।’

বিসিবি সভাপতি বরাবর এই চিঠি প্রেরণ করেছেন কোয়াবের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুন। এদিকে সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন থাকেন।

আর ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au