বাংলাদেশ

‘মহড়ায় অংশ নিতে’ চট্টগ্রামে মার্কিন সামরিক বিমান

  • 11:20 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান। ছবিঃ আইএসপিআর

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান এবং বন্দরনগরীর একটি হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা হয়েছে, তা নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী যে যৌথ মহড়া চলছে, তার অংশ হিসেবে মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন।

চট্টগ্রামের বিমানবাহিনীর জহুরুল হকে ঘাঁটিতে  ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ নামের এই যৌথ মহড়ার উদ্বোধন করা হয় গত রোববার। জহুরুল হক ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ মহড়ার উদ্বোধন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী যে যৌথ মহড়া চলছে, তার অংশ হিসেবে মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন। ছবিঃ আইএসপিআর

বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান মহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছেন।

মহড়ার মূল কার্যক্রমের মধ্যে রয়েছে মেডিভ্যাক (উদ্ধার অভিযান) সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি), জঙ্গল সারভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (এইচএডিআর)।

বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে মার্কিন সি-১৩০জে পরিবহন বিমানের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বুধবার নানারকম গুঞ্জন শুরু হয়। মার্কিন সেনারা চট্টগ্রামের হোটেল র‌্যাডিসন ব্লুতে অবস্থান করছেন-এমন কথাও ছড়িয়ে পড়ে। এসব গুঞ্জনের প্রেক্ষিতে মহড়া নিয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা জোরদার করা এবং সহযোগিতা শক্তিশালী করাই মহড়ার মূল উদ্দেশ্য। পাশাপাশি মহড়ার মাধ্যমে বিমান বাহিনী, চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা দেওয়া হবে, যা দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধন আরও দৃঢ় করবে।

মহড়া চলাকালে বিভিন্ন বাস্তবমুখী অনুশীলন এবং জরুরি প্রতিক্রিয়া পরিস্থিতি আয়োজন করা হচ্ছে, যাতে অংশগ্রহণকারী সদস্যরা বাস্তব পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সমন্বয় ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন। এর ফলে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সমন্বয়, কৌশলগত পরিকল্পনা এবং মানবিক সহায়তার কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার জহুরুল হক ঘাঁটিতে গিয়ে মহড়া পরিদর্শন করেন। পরে তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাত দিনের এই মহড়া বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au