মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…
মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- বাংলাদেশি ভিসাপ্রার্থীদের জন্য আরও উন্নত ও সহজ সেবা নিশ্চিত করতে রাজধানী ঢাকায় চালু হলো ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে স্থাপিত এ কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বুধবার থেকে আবেদনকারীরা এখানে সেবা গ্রহণ করতে পারবেন।
নতুন এ কেন্দ্র থেকে বাংলাদেশিরা স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হলে আগে থেকেই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এরপর নির্ধারিত সময়ে এসে আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।
রাষ্ট্রদূত মাসদুপুই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা এবং দক্ষতা বৃদ্ধি করা।” তিনি আরও জানান, এর ফলে—
প্রতিদিন বেশি সংখ্যক আবেদন জমা দেওয়া সম্ভব হবে,অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে,অর্থ প্রদানের বিকল্পগুলো আধুনিক হবে,এবং বিশেষায়িত সেবা কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা হবে আরও উন্নত।
২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে ভিএফএস গ্লোবাল। বর্তমানে তারা ২৯টি দেশে ফ্রান্সের হয়ে ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে। তাদের ভূমিকা মূলত প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে— যেমন আবেদন সংগ্রহ, নথিপত্র যাচাই ও বায়োমেট্রিক তথ্য গ্রহণ। তবে ভিসা প্রদানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।
নতুন এ ভিসা আবেদন কেন্দ্রটি খোলা থাকবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে এই ঠিকানায়:
https://visa.vfsglobal.com/bgd/en/fra
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au