বিনোদন

প্রথমবারের মত সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাবে ‘অর্থহীন’

  • 8:33 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- অর্থহীন ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়ে গেছে। অ্যালবামটি আসছে অক্টোবরে। এই অ্যালবাম মুক্তির পর প্রথমবারের মত সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাবে দলটি।

ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটো অ্যালবাম মুক্তির এই খবর দিয়ে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

প্রায় এক মাসের যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে টিটো বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের (বেজবাবা সুমন) অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র সফর দিয়ে অর্থহীনের আবারও বিদেশযাত্রা শুরু হচ্ছে। আমাদের এই সফর শুরু হবে অক্টোবরের ২৫ থেকে বোস্টন শহর দিয়ে।

তিনি আরও জানান, এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে।

‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত। অর্থহীনের বর্তমান লাইনআপে আরও রয়েছেন মার্ক ডন (ড্রামস)।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au