বিনোদন

হাসপাতালে ‘স্পাইডার ম্যান’ খ্যাত টম হল্যান্ড, অনিশ্চয়তায় সিনেমা

  • 5:59 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার সেটে স্টান্ট করার সময় দুর্ঘটনায় আঘাত পান তিনি। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ইংল্যান্ডের ওয়াটফোর্ডে লিভসডেন স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণের কাজ চলছিল। তখনই মাথায় আঘাত পান টম।

ইস্টার্ন অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে তাদের কাছে একটি ফোন আসে। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানায়, মাথায় আঘাত লাগার কারণে টমকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তার মাথায় আঘাত গুরুতর না হলেও হালকা কনকাশন হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টমকে তার বাবা ডমিনিক এবং বাগদত্তা জেনডায়ার সঙ্গে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই আঘাতের ফলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টমের বাবা জানান, কিছুদিন শুটিং থেকে বিরতি নেবেন টম।

অন্যদিকে, ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, টমের আঘাত তেমন গুরুতর নয় এবং সতর্কতা হিসেবেই তাকে বিরতি দেওয়া হয়েছে। খুব দ্রুতই তিনি সেটে ফিরবেন।

গত আগস্ট থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং শুরু হয়েছে। টম হল্যান্ডের পাশাপাশি জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটেলনকেও তাদের পুরোনো চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, এই পর্বে কম্পিউটার গ্রাফিক্সের পরিবর্তে পুরোনো দিনের মতো সত্যিকারের স্টান্ট ব্যবহার করে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au