বিনোদন

জাপানের ‘ডেমন স্লেয়ার’ চলছে স্টার সিনেপ্লেক্সে

  • 6:02 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- জাপানি অ্যানিমেশন সিনেমা ‘ডেমন স্লেয়ার’ এর নতুন সিকুয়েল ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, সাতটি শাখায় সিনেমাটির ৪৩টি শো চলছে। জাপানি এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। আর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এসেছে গত ১২ সেপ্টেম্বর।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘ডেমন স্লেয়ারের প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতটাই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি।  জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি।

এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুইটি সিকুয়েল ‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমায় তানজিরো ও নেজুকোর ভাই-বোন সম্পর্কের গল্প উঠে এসেছে।

এই পর্বে প্রতিটি ডেমন চরিত্রের পেছনের গল্প এতটাই কষ্টের, যা শত্রুকেও সহানুভূতির চোখে দেখার সুযোগ করে দেয়। এর ভিজ্যুয়াল আর্ট, আবেগঘন কাহিনী এবং জাপানি সংস্কৃতির ছোঁয়া দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au