বিনোদন

‘পর্দার সীতা সাই পল্লবীও বিকিনি পরেন?’

  • 6:09 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে ‘রামায়ণ’-এর সীতার ভূমিকায়। কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি। ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রশংসায় ভাসালেও ,আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড়, এমনকি গালিগালাজও চলছে নির্দ্বিধায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাই পল্লবীর বোন পূজা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেছেন। ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কেউ বলেন, ‘তাহলে পর্দার সীতা, সাই পল্লবীও বাস্তব জীবনে বিকিনি পরেন?’ আবার কেউ লিখেছেন, ‘আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্যসব নায়িকার মতোই, ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝেমধ্যেই।’

আবার অনেকের প্রশ্ন, ‘যদি সাই পল্লবীও স্লিভলেস এবং ছোট পোশাক পরে সমুদ্রে যেতে পারেন, তাহলে আর কোন নায়িকা ভারতীয় সংস্কৃতি রক্ষা করবেন?’

এদিকে ‘রামায়ণ’-এ তার ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। ট্রলিং বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করতে এগিয়ে আসেন। ভক্তরা লিখেছেন, ‘এটা পল্লবীর ব্যক্তিগত পছন্দ। ও কী পরবে না পরবে। সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে কি তবে জলের মধ্যে কি অভিনেত্রী শাড়ি পরে নামবে?’ কারও মতে আবার, ‘কেউ যখন সাঁতার কাটে তখন সাঁতারের পোশাকই তো পরবে। এটা তো যার যার নিজস্ব পছন্দ। অন্যের জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করুন।’

উল্লেখ্য, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলেই। সম্প্রতি, নির্মাতা ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৮ নভেম্বর।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au