লিড নিউজ

নিউ ইয়র্কে ৩০০ সার্ভার ও লক্ষাধিক সিম জব্দ, জাতিসংঘের সম্মেলনে নেতাদের ওপর নজরদারির সন্দেহ

  • 11:16 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন চলার সময় বিপুল পরিমাণ সিমকার্ড ও সার্ভার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ছবিঃ নিউ ইয়র্ক টাইমস

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন চলার সময় বিপুল পরিমাণ সিমকার্ড ও সার্ভার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এগুলো পাওয়া গেছে জাতিসংঘের সদরদপ্তরের কাছের একটি স্থানে।

সিক্রেট সার্ভিস বলছে, এগুলোর মাধ্যমে নজরদারি চালানো, সেলুলার নেটওয়ার্ক বন্ধ কিংবা অজ্ঞাত কোনো স্থানে যোগাযোগ স্থাপন করা হতো বলে সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশসহ ১০০টির বেশি দেশের সরকারপ্রধানরা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।

সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জব্দকৃত সরঞ্জামের মধ্যে আছে ১ লাখের বেশি সিমকার্ড ও ৩০০টি সার্ভার। এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে প্রতি মিনিটে ৩০ মিলিয়ন খুদেবার্তা পাঠানো যেত। তবে কোন স্থানের সঙ্গে যোগাযোগের জন্য নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা অজানা।

ওই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা তারা আগে কখনো দেখেননি। জাতিসংঘের সম্মেলনের ওপর সরাসরি কোনো হুমকির বিষয়েও নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

সম্মেলনের নিরাপত্তা তত্ত্বাবধান করছে সিক্রেট সার্ভিস। বিশ্ব নেতাদের পাশাপাশি তাদের সঙ্গে আসা প্রতিনিধিরাও নিউ ইয়র্কে অবস্থান করছেন। বিশেষজ্ঞদের মতে, যন্ত্রপাতির পরিমাণ দেখে মনে হয়েছে নেটওয়ার্কটি কোনো দেশের নজরদারি কার্যক্রমের অংশ ছিল।

সিক্রেট সার্ভিসের নিউ ইয়র্ক ফিল্ড অফিসের শীর্ষ এজেন্ট ম্যাট ম্যাককুল একটি ভিডিও বার্তায় বলেছেন, এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের উদ্দেশ্য জানাতে তদন্ত চলছে। নেটওয়ার্ক স্থাপনকারীরা জাতিসংঘের অধিবেশনে বিঘ্ন ঘটানো কিংবা বিশ্ব নেতাদের সরকারি যোগাযোগে বাধা সৃষ্টি করতে চেয়েছিল কি না সেটি খতিয়ে দেখা হবে।

ওয়াশিংটনের সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালিসিস- এর সাইবার সিকিউরিটি বিশ্লেষক জেমস এ লুইস বলেন, এমন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতা কেবল কয়েকটি দেশের আছে। সেগুলো হলো- রাশিয়া, চীন ও ইসরায়েল।

তবে ম্যাট ম্যাককুল বলেছেন, ‘বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।’ সিক্রেট সার্ভিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছে, সার্ভার উদ্ধারের সময় ৮০ গ্রাম কোকেইন, অবৈধ আগ্নেয়াস্ত্র, কম্পিউটার এবং সেলফোনও পাওয়া গেছে।

সুত্রঃ নিউ ইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au