বিনোদন

প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে সম্মানিত কিং খান

  • 11:16 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার সম্মাননা পেলেন বলিউডের কিং শাহরুখ খান। দীর্ঘ প্রায় তিন দশকের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন কিং খান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার হাতে তুলে দিলেন ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার।

আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছিল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খানের সঙ্গে পুরস্কৃত হন ‘টুয়েলভথ ফেল’ ছবির অভিনেতা বিক্রান্ত মাসে। অপরদিকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা অর্জন করেন রানী মুখার্জী।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে কখনও ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মেজর সমর আনন্দ’ কিংবা ‘মোহন’। যদিও সব ছবি বক্স অফিসে সফল হয়নি, তবুও তিনি কখনও থেমে যাননি। মাঝখানে বিরতি নিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছেন। বয়স এবং শারীরিক সমস্যাকে জয় করে আবারো ফিরে এসেছেন নতুন শক্তি নিয়ে।

সম্প্রতি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ চলচ্চিত্র নিয়ে সুপারহিট ফিরেছেন শাহরুখ খান। জাতীয় পুরস্কার তার এই নতুন অধ্যায়ের কৃতিত্ব স্বরূপ। ‘জওয়ান’ সিনেমার জন্য পাওয়া এই জাতীয় পুরস্কার এখন কিং খানের ক্যারিয়ারের সোনালি অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au