বিশ্ব

ব্যাংককে হঠাৎ সড়ক ধসে বিশাল গর্ত, সরানো হলো হাজারো মানুষ

  • 1:48 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
আচমকা থাইল্যান্ডের রাজধানীর ভাজিরা হাসপাতালের সামনের সড়ক ধসে পড়ে। সেখানে গর্ত থেকে একটি গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে।ছবি: এএফপি

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ বুধবার সকালে ভয়াবহ সড়ক ধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে ভাজিরা হাসপাতালের সামনের সামসেন রোড দেবে গিয়ে প্রায় ৫০ মিটার গভীর ও ৩০ মিটার চওড়া একটি বিশাল গর্ত তৈরি হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গর্তটি ভাজিরা হাসপাতাল রেলওয়ে স্টেশনের ওপর তৈরি হয়েছে।ধসের ফলে বিদ্যুতের দুটি খুঁটি ও পুলিশের একটি গাড়ি গর্তে পড়ে যায়।মেট্রোস্টেশনের কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে, পাঁচতলা সামসেন পুলিশ স্টেশনের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম স্থগিত করে প্রায় ৩ হাজার ৫০০ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। ভর্তি রোগীদের চিকিৎসা চলবে।আশপাশের ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সুড়ঙ্গ ও রাস্তা মেরামতে কমপক্ষে এক বছর লাগতে পারে। বিষয়টি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জরুরি আলোচনায় আনা হবে।

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিটিপান্ট জানান, সুড়ঙ্গে মাটি ঢুকে পড়ায় এ ধসের ঘটনা ঘটেছে। পানি সরবরাহের একটি বড় পাইপও ফেটে গেছে। ঝুঁকি এড়াতে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা: এলাকায় যান চলাচল বন্ধ করা হয়েছে।সুড়ঙ্গের ফাটল বন্ধ করা, ভবনের নিরাপত্তা মূল্যায়ন ও মাটির অবস্থা পর্যবেক্ষণের কাজ চলছে।প্রতিদিন দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টায় পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হবে।বৃষ্টিকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ ভারী বৃষ্টিতে গর্ত আরও ধসে পড়তে পারে।

ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষের নেতৃত্বে একটি বড় তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এমআরটি পার্পল লাইনের নির্মাণকাজ ও সুড়ঙ্গ–স্টেশনের সংযোগস্থলের দুর্বলতা এ ধসের কারণ হতে পারে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক ও হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা ঠিক হতে দীর্ঘ সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ ব্যাংকক পোস্ট

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au