সর্বশেষ

হোয়াটসঅ্যাপে আসছে নতুন অনুবাদ ফিচার

  • 2:48 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক ভাষার ফাইল ডাউনলোড করে রাখে হোয়াটসঅ্যাপ। ছবি: মেক ইউস অব

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ভাষাগত বাধা দূর করতে নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি এবং আইফোনে ১৯টি ভাষায় এ সুবিধা পাওয়া যাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও ভাষা যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার এক ব্লগ পোস্টে বলা হয়েছে, নতুন এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবে। কারণ অনুবাদ প্রক্রিয়া শুরু হয় ব্যবহারকারীর ডিভাইসেই, সার্ভারে নয়। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশন অক্ষুণ্ন থাকবে।

ফিচারটি ব্যবহার করতে হলে শুধু মেসেজে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর ‘ট্রান্সলেট’ অপশন থেকে ভাষা নির্বাচন করলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে। অনুবাদের জন্য হোয়াটসঅ্যাপ ডিভাইসে সংশ্লিষ্ট ভাষার ফাইল আগে থেকেই ডাউনলোড করে রাখে, ফলে কাজ হবে অফলাইনে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অনুবাদ ফিচার ব্যক্তিগত চ্যাট, গ্রুপ ও চ্যানেল আপডেট—সব জায়গাতেই কাজ করবে। আলাদা কোনো সেটআপের প্রয়োজন হবে না। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যায়।

তবে ফিচারটি এখনো সব ডিভাইসে চালু হয়নি। প্রযুক্তিগত কারণে ধাপে ধাপে এটি চালু করছে হোয়াটসঅ্যাপ। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে সমস্যা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ব্যবহারকারীদের অ্যাপটি সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আপাতত এই সুবিধা কেবল মোবাইল ফোনেই সীমাবদ্ধ থাকবে। ডেস্কটপ বা ওয়েব সংস্করণের জন্য মেটা এখনো কোনো ঘোষণা দেয়নি।

সূত্র: রয়টার্স ও গ্যাজেট হ্যাকস

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au