সর্বশেষ

আগুনের ঝুঁকি: ১৬ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যাংকার

  • 2:53 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
অ্যাংকার এ১৬৪৭ পাওয়ার ব্যাংক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- চীনা ইলেকট্রনিকস নির্মাতা অ্যাংকার আবারও তাদের একাধিক মডেলের পাওয়ার ব্যাংক বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগুন লাগা ও অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ রিকলের আওতায় প্রায় ৪ লাখ ৮১ হাজার ইউনিট আসছে। এর আগে জুনে কোম্পানিটি ১১ লাখের বেশি পাওয়ার ব্যাংক ফেরত নিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন (CPSC) রিকল নম্বর ২৫-৪৬৬ অনুযায়ী, এবার যে মডেলগুলো ফেরত নেওয়া হচ্ছে সেগুলো হলো—

  • A1647 (22.5 ওয়াট)
  • A1652 (7.5 ওয়াট)
  • A1257 (22.5 ওয়াট)
  • A1681 (30 ওয়াট)
  • A1689 (30 ওয়াট)

এসব পাওয়ার ব্যাংক ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিক্রি হয়েছিল। এগুলো আমাজন, বেস্ট বাই, টারগেট ও ওয়ালমার্টসহ বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাওয়া যেত। দাম ছিল সাধারণত ৩০ থেকে ৫০ ডলারের মধ্যে।

CPSC জানিয়েছে, এসব ত্রুটিপূর্ণ ডিভাইস থেকে এখন পর্যন্ত ৩৩টি আগুন লাগা বা বিস্ফোরণের ঘটনা রিপোর্ট হয়েছে। এতে চারজন সামান্য দগ্ধ হয়েছেন এবং এক ঘটনায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

গ্রাহকদের অবিলম্বে পাওয়ার ব্যাংক ব্যবহার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিভাইসটি রিকলের আওতাভুক্ত কি না, তা অ্যাংকরের অফিশিয়াল রিকল পেজে যাচাই করতে হবে। তালিকায় নাম থাকলে ব্যবহারকারীকে মডেল ও সিরিয়াল নম্বর স্পষ্ট দেখা যায় এমন ছবি তুলতে হবে এবং ডিভাইসটির ওপর স্থায়ী মার্কারে “Recalled” লিখে পাঠাতে হবে। এরপর অ্যাংকার গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবে। তবে সাধারণ আবর্জনার সঙ্গে এই ব্যাটারি ফেলা যাবে না।

রিকলের অংশ হিসেবে অ্যাংকার গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত অথবা তাদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য একটি গিফট কার্ড দেওয়ার প্রস্তাব দিচ্ছে।

উল্লেখ্য, জুনে অ্যাংকার এ১২৬৩ মডেলের ১১ লাখ ইউনিট বাজার থেকে ফেরত নিয়েছিল। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই তারা আরও পাঁচটি মডেল (এবারের তালিকাভুক্ত মডেলগুলো) স্বেচ্ছায় রিকলের আওতায় আনে। বর্তমানে এগুলো CPSC-এর অফিশিয়াল রিকল তালিকায়ও যুক্ত হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক গ্রাহক এখন বিকল্প ব্র্যান্ডের নির্ভরযোগ্য পাওয়ার ব্যাংকের দিকে ঝুঁকছেন।

সূত্র: টেকস্পট

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au