সর্বশেষ

ভারত বিপদে পড়লেও ট্রাম্পের দক্ষ কর্মী ভিসায় ফি আরোপে কোন কোন দেশ লাভবান হতে পারে

  • 3:31 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৪৫ বার
ছবিঃসংগৃহীত

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা (এইচ–১বি) আবেদনে এক লাখ ডলার ফি আরোপ করায় প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতীয় কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অন্য কয়েকটি দেশ এ পরিস্থিতি থেকে সুযোগ নিতে পারে।

এইচ–১বি ভিসার নতুন নীতি

  • প্রতিটি আবেদনে এখন এককালীন এক লাখ ডলার ফি দিতে হবে।
  • ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ নীতি আগে থেকে ভিসাধারী বা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  • আগে ভিসা ফি দুই হাজার থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে ছিল।
  • প্রতিবছর ৬৫ হাজার সাধারণ এবং ২০ হাজার উচ্চতর ডিগ্রিধারীকে ভিসা দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে “মেধাসংকট” তৈরি হতে পারে। কারণ, উচ্চ ব্যয়ের কারণে অনেক মেধাবী অন্য দেশকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেবেন।

যুক্তরাষ্ট্রে এইচ–১বি ভিসার দুই-তৃতীয়াংশই প্রযুক্তি খাতে ব্যবহৃত হয়। অ্যামাজন, গুগল, মেটা, মাইক্রোসফট ও অ্যাপলের মতো কোম্পানিগুলো বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল।
গত বছর অনুমোদিত ভিসার ৭১ শতাংশই পেয়েছিলেন ভারতীয়রা, আর ১১ দশমিক ৭ শতাংশ পেয়েছিলেন চীনারা।

যুক্তরাজ্য – প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ফি বাতিলের প্রস্তাব বিবেচনা করছেন। এর মাধ্যমে বিশ্বসেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের আকর্ষণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীন – ১ অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন “কে–ভিসা”, যা বিশেষভাবে এসটিইএম খাতের দক্ষ কর্মীদের জন্য। এর আওতায় কর্মীরা গবেষণা ও চাকরির সুযোগ পাওয়ার আগে পড়াশোনার সুযোগও পাবেন।

দক্ষিণ কোরিয়া – প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ক্যাং হুন–সিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বিদেশি বিজ্ঞানী ও প্রকৌশলীদের আনার পরিকল্পনা করছে দেশটি। আগামী বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে।

কানাডা – সম্প্রতি স্থায়ী বসবাসের আবেদনে ন্যূনতম স্কোর কমিয়েছে। এছাড়া, এইচ–১বি ভিসাধারীদের জন্য তিন বছর পর্যন্ত সহজ শর্তে কানাডায় স্থানান্তরের পুরোনো কর্মসূচি আবার চালুর কথাও ভাবছে সরকার।

ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত বড় ধাক্কা খেতে পারে। তবে যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা মেধাবী কর্মীদের জন্য নতুন দ্বার খুলে লাভবান হওয়ার পথে রয়েছে।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

মেলবোর্ন,১ জুলাই- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অস্বাভাবিক ধীরগতির কারণে চলতি বছরের জুন মাসে গত ১২৬ বছরের মধ্যে অন্যতম কম বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে ভারত। দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)…

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট

মেলবোর্ন,১ জুলাই-  যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এই রায়ে আদালত ৬-৩ ভোটে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের…

পাকিস্তানে ছাদধসে ১৪ শিশুর মৃত্যু

মেলবোর্ন,১ জুলাই- পাকিস্তানের লাহোর শহরের কাহনা এলাকায় একটি বেসরকারি টিউশন সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।…

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au