বিনোদন

যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ

  • 7:55 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নির্বাচনে। কিন্তু সেই রাজনৈতিক জীবনের মেয়াদ বেশিদিনের ছিল না। কিন্তু কেন অল্প দিনেই রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ?

সম্প্রতি ‘কেবিসি ১৭’-তে এই নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা। রাজনীতিকে ‘কঠিন কাজ’ বলে দাবি করেছেন তিনি।

অমিতাভ বলেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হল এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালবাসতেন। আমি ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলাম।

কিন্তু কিছু দিন রাজনীতিতে থেকেই বুঝেছিলেন, এই কাজটি বেশ কঠিন। তিনি বলেন, কয়েকদিন পর থেকেই বুঝতে পারি, বেশ কঠিন বিষয় এটা। এ দিক দেখতে হবে, ও দিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে— নানা বিষয় রয়েছে। খুব কঠিন!

তবে রাজনীতিতে ওই অল্প দিনের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন, ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন। অমিতাভ বলেন, ওই দুই বছর আমার জন্য খুব দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই, ওরা অনেক সম্মান দেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন অমিতাভ। সেই বছরই লোকসভা নির্বাচনে যোগ দিয়েছিলেন তিনি এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়েছিলেন তিনি। অমিতাভের জয়কে বলিউডেও সেই সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। সেই সময়েই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au