বাংলাদেশ

ব্যাংককের সড়ক ধসে ঢাকার ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা

  • 8:43 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
আচমকা থাইল্যান্ডের রাজধানীর ভাজিরা হাসপাতালের সামনের সড়ক ধসে পড়ে। সেখানে গর্ত থেকে একটি গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে।ছবি: এএফপি

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ সড়ক ধসে পড়ার ঘটনায় ঢাকার নগরায়ণ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল (২৪ সেপ্টেম্বর) ভাজিরা হাসপাতাল ও একটি পুলিশ স্টেশনের পাশের সড়ক হঠাৎ ধসে গিয়ে প্রায় ৫০ মিটার প্রশস্ত একটি গর্ত তৈরি হয়। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, ভূগর্ভস্থ পাইপ ফেটে পানি ছড়িয়ে পড়ে এবং জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করতে হয়।

ঘটনাটি স্থানীয়দের আতঙ্কিত করার পাশাপাশি বাংলাদেশেও আলোচনার জন্ম দিয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার অপরিকল্পিত নগরায়ণ, ভূগর্ভস্থ পানির অযাচিত ব্যবহার ও দুর্বল অবকাঠামো একই ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

ঢাকায় আগের ঘটনা

এ বছরের ২৭ মে ঢাকার ধানমন্ডির শংকর ফুটওভারব্রিজের কাছে হঠাৎ একটি গর্ত তৈরি হয়। এতে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হলে অনেকেই এটিকে ‘সিঙ্কহোল’-এর সঙ্গে তুলনা করেন। সিটি করপোরেশন রাতারাতি বালু ও মাটি ফেলে গর্তটি ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে। তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন, এটি প্রকৃত অর্থে সিঙ্কহোল ছিল কি না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক সুব্রত কুমার সাহা বলেন, “আসল সিঙ্কহোল সাধারণত চুনাপাথর বা জিপসামসমৃদ্ধ এলাকায় রাসায়নিক ক্ষয়ের ফলে তৈরি হয়। ঢাকার সমভূমি মাটিতে সেই ধরনের ভূতাত্ত্বিক অবস্থা নেই। তবে দুর্বল মাটি, ভুল নির্মাণকাজ, ভূগর্ভস্থ পাইপের ফাঁটল বা মাটির সরে যাওয়া এমন ধসের কারণ হতে পারে।”

প্রকৌশলীরা জানান, ধানমন্ডির ওই গর্ত তৈরি হয়েছিল ভূগর্ভস্থ পানি লাইনের ফাঁটলের কারণে। সেসময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) আড়াআড়ি ড্রিলিং করে বিদ্যুৎ লাইন বসাচ্ছিল। এ সময় ঢাকা ওয়াসার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে যাওয়া একটি লাইন ফেটে বালু ধুয়ে যেতে থাকে। এক পর্যায়ে মাটিই ভেঙে পড়ে বড় গর্ত সৃষ্টি হয়।

ভূগর্ভস্থ পানির ঝুঁকি

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, “সিঙ্কহোল আসলে ভূমি ধসেরই একটি রূপ। ঢাকায় বড় পরিসরে এমন ঝুঁকি তৈরি হচ্ছে। কারণ, ঢাকার দুই কোটি মানুষের জন্য যে পানি ব্যবহার হচ্ছে তার ৭০ শতাংশই ভূগর্ভ থেকে তোলা হয়।”

তিনি আরও বলেন, “আমরা উপরের দিকের নগর পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মাটির নিচে কী ঘটছে তা প্রায় উপেক্ষা করি। প্রতি বছর ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর কয়েক ফুট করে নেমে যাচ্ছে। এতে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এবং ভূমি ধসের ঝুঁকি বাড়ছে।”

উচ্চ ভবনের ভিত্তির নিচের মাটির আচরণ সম্পর্কেও তিনি সতর্ক করেন। “যেকোনো সামান্য ভূমিকম্প হলেও মাটির ভেতরের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে সবচেয়ে মজবুত ভবনও ঝুঁকিতে পড়বে, এমনকি ব্যাপক সিঙ্কহোল তৈরি হতে পারে।”

বিশ্বের নানা শহরের অভিজ্ঞতা

বিশ্বের বিভিন্ন শহরে ভয়াবহ সিঙ্কহোল দেখা গেছে। ২০০৭ ও ২০১০ সালে গুয়াতেমালা সিটিতে বিশাল গর্ত তৈরি হয়ে একটি পুরো সংযোগস্থল বিলীন হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়মিত সিঙ্কহোল হয়, কারণ অঞ্চলটি চুনাপাথরের ওপর গড়ে উঠেছে। চীনের চংকিং ও গুয়াংডং, রাশিয়ার বেরেজনিকি এবং এমনকি জেরুজালেমেও অনুরূপ সড়ক ধসের ঘটনা ঘটেছে। কোথাও প্রাকৃতিক কারণে, কোথাও অতিবৃষ্টি বা নির্মাণকাজের কারণে এ ঘটনা ঘটে।

অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, “আমরা ইতিমধ্যেই বিপর্যয়ের শর্ত তৈরি করছি। এখনই যদি ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণ ও মাটির গবেষণা জোরদার না করি, ভবিষ্যতে ঢাকায় আরও ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।”

সুত্রঃ দ্য ডেইলি স্টার

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au