বিনোদন

মিকি মাউস নিয়ে ডিজনির বিরুদ্ধে মামলা

  • 8:31 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন, ২৬ সেপ্টম্বর- ১৯২৮ সালের অ্যানিমেটেড শর্ট স্টিমবোট উইলি–তে প্রথম দেখা মিকি মাউস গত বছর পাবলিক ডোমেইনে প্রবেশ করলেও ডিজনি এখনও চরিত্রটির অধিকার প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মার্কিন আইন ফার্ম মরগ্যান অ্যান্ড মরগ্যান ফ্লোরিডার ফেডারেল কোর্টে মামলা করেছে। খবর হলিউড রিপোর্টের।

আইন ফার্মটি মিকিকে ব্যবহার করে একটি জাতীয় বিজ্ঞাপন প্রচার করতে চাইলেও ডিজনির আইনজীবীরা তাতে আপত্তি জানান। বিজ্ঞাপনটি কপিরাইট লঙ্ঘন করছে না—এমন আদালতের রায় চাইছে তারা। ৩৭ সেকেন্ডের সাদাকালো সেই বিজ্ঞাপনে দেখা যায় মিকি একটি নৌকা দুর্ঘটনা ঘটিয়ে মিনিকে আঘাত করে, এরপর মিনি আইন ফার্মে কল দেন। ভিডিওটির শেষে স্পষ্ট করে বলা হয়—এটি ডিজনির অনুমোদিত নয়।

এর আগে চলতি বছরের জুলাইয়ে একটি জুয়েলারি কোম্পানির বিরুদ্ধে একই অভিযোগে মামলা করে ডিজনি। প্রতিষ্ঠানটির দাবি, স্টিমবোট উইলি–এর কপিরাইট শেষ হলেও মিকি মাউস তাদের ট্রেডমার্ক সুরক্ষার মধ্যে রয়েছে। তাই প্রতিযোগীরা চরিত্রটি ব্যবহার করে পণ্য বাজারজাত করতে পারবে না।

ডিজনির আইনজীবী কেলি ক্লস বলেন, ‘কপিরাইট শেষ হলেও মিকি মাউস এখনও বিশ্বব্যাপী ডিজনির ব্র্যান্ড দূত হিসেবে থাকবে।’ উল্লেখ্য, ডিজনি ইতিমধ্যে স্টিমবোট উইলি–এর ক্লিপকে করপোরেট লোগোতে ব্যবহার করেছে, যা তাদের ট্রেডমার্ক সুরক্ষাকে আরও জোরদার করছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au