বিনোদন

জ়ুবিন প্রসঙ্গে মতামত জানালেন কঙ্গনা

  • 2:27 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- বিতর্ক তার ছায়াসঙ্গী, আর কঙ্গনা রানাউতের নাম মানেই নতুন আলোচনার ঝড়। সিনেমা থেকে সংসদ,যেখানেই থাকুন না কেন, নিজের মতামত জানাতে কখনও পিছপা হন না তিনি। গায়ক জুবিন গর্গের হঠাৎ মৃত্যুতে যখন গোটা দেশ শোকে স্তব্ধ, তখন ৬ দিন পরে নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আর তার সেই আবেগঘন পোস্ট ঘিরেই ফের তীব্র চর্চা শুরু বিনোদন মহলে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুবিন ও কঙ্গনা, দুজনেরই বলিউড ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে, ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এক দিকে কঙ্গনা ওই ছবির নায়িকা, অন্য দিকে জুবিনের কণ্ঠে ‘ইয়া আলি’ গান পুরো বিশ্বে ঝড় তোলে দর্শক হৃদয়ে। গায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই জ়ুবিন প্রসঙ্গে নিজের মতামত জানালেন কঙ্গনা। গায়কের ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘‘তোমার মতো আর কেউ হতে পারবে না জুবিনদা।’ যদিও কঙ্গনার আরও একটি ছবি ‘কৃষ ৩’ ছবিতে গান গেয়েছেন জুবিন।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অসমের সোনাপুরের কামারকুচিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে জুবিনের। এ দিনও হাজার হাজার মানুষ অসমের রাস্তায় নামেন জুবিনকে শেষ দেখা দেখবেন বলে।

আসামের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে জুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au