সর্বশেষ

শ্যাম আইয়ুবকে বাদ দেয়ার পরামর্শ ওয়াকার ইউনিসের

  • 8:51 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-রান করতে যেন ভুলেই গেছেন সাইম আইয়ুব। এশিয়া কাপে বারবার শূন্য রানে আউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়া টপ অর্ডার ব্যাটসম্যানকে পাকিস্তান দলের বোঝা মনে করছেন ওয়াকার ইউনিস। তাকে একাদশ থেকে বাদ দিতে বলেছেন দেশটির পেস বোলিং গ্রেট।

চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি সাইম। শূন্য রানের হ্যাটট্রিক করে নাম তোলেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের পাতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ইনিংসে ওপেন করে শূন্য রান করা ছয় ব্যাটসম্যানের একজন তিনি।

সুপার ফোরে ভারতের বিপক্ষে ২১ রান করার পর শ্রীলঙ্কা ম্যাচে করতে পারেন কেবল ২ রান। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ফের শূন্য রানে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এবারের এশিয়া কাপে ৬ ইনিংসে এখন পর্যন্ত চারবার রানের খাতা খুলতে ব্যর্থ সাইম। তাতে আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডে রান উঠে যায় তার।

আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোর বহুজাতিক টুর্নামেন্টে তার চেয়ে বেশিবার শূন্য রানে আউট হননি আর কেউ। তিনবার করে শূন্যতে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা ও তানজিদ হাসান এবং জিম্বাবুয়ের রেজিস চাকাভা।

বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। তাতে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখা যাবে ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল।

বাংলাদেশ ম্যাচের পর সাইমের ব্যর্থতা নিয়ে আলোচনা করার সময় তাকে বাদ দেওয়ার পরামর্শ দেন ওয়াকার। তার মতে, আত্মবিশ্বাস তলানিতে নেমে গেছে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের।

“দেখুন, সে দ্বিতীয়বার শূন্য রানে আউট হওয়ার পর এটা বলেছিলাম, এই ছেলেকে বেঞ্চে রাখা (একাদশ থেকে বাদ দেওয়া) উচিত। এমন নয় যে, সে প্রতিভাবান নয়; সে খুবই প্রতিভাবান। আমি মনে করি, সে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।”

“মাঝেমধ্যে যখন সবকিছু ঠিকঠাক হয় না, তখন আপনি নিজেকে খোলসে বন্দি করে ফেলবেন, আত্মবিশ্বাস তলানিতে নেমে যাবে, আর এটাই তার ক্ষেত্রে হয়েছে। আজকে (বাংলাদেশ ম্যাচে) ব্যাট হাতে মাঠে নামার সময় তার শরীরী ভাষা একদমই ভালো ছিল না।”

এশিয়া কাপের আগে থেকেই ব্যাট হাতে ছন্দে নেই সাইম। সবশেষ ৯ টি-টোয়েন্টি ইনিংসে তার রান কেবল ৫১, ব্যাটিং গড় ৫.৬৬। সব মিলিয়ে, দেশের হয়ে ৪৫ ইনিংসে ৪ ফিফটিতে রান করেছেন ৮৩৯, ব্যাটিং গড় ১৯.৫১।

এশিয়া কাপের শিরোপা লড়াই মাঠে গড়াবে আগামী রোববার, দুবাইয়ে।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au